রংপুর বিভাগীয় প্রতিনিধি: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা দেয়া হচ্ছে না কিংবা কোন বাধার সৃষ্টি করা হচ্ছে না। আজ ১৯ ডিসেম্বর বৃহ¯পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার আরও বলেন, সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। তিনি বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। সংস্কার কমিশন প্রত্যাশা করে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা-মহানগর সুজনের সভাপতি প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







