Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

সম্পর্কের পরিণতি আসলে আচরণের সুদ

admin by admin
July 6, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
সম্পর্কের পরিণতি আসলে আচরণের সুদ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

 

সবার সঙ্গে কথাবার্তায় স্বাভাবিক, আচরণে কোমলপ্রাণ, অঙ্গভঙ্গিতে
হাসিখুশি; কিন্তু এসবের মধ্যেই কারো কারো সঙ্গে কথা বলার সময় মেজাজ
পাল্টে যায়, আচরণ বদলে যায়, সরলতা হারিয়ে যায়। তবে এসবের সব দায়
আপনার নয়। যিনি আপনার কাছ থেকে যেমন ব্যবহার প্রাপ্য হয়েছেন, তার
অনেকটাই তার নিজের অর্জন। কারো ছায়া দেখলেও মন খারাপ হয়ে যায়, কারো
কণ্ঠ শুনলেও কষ্ট হয় কিংবা কারো উপস্থিতিতে অস্বস্তি জাগে—তবে সেটিও
সেই ব্যক্তিরই অর্জন।

কোনো কিছুতে কষ্ট পেয়ে, কারো কিছু আচরণ অপছন্দ করতে করতে আপনি যে
অভ্যাসে পৌঁছেছেন, তাতে অনেকেই আপনার নিষ্ঠুরতা, রূঢ়তা কিংবা
আত্মঅহংকার দেখবে। কিন্তু বাস্তবতা অন্যও হতে পারে। গল্পের আড়ালের
গল্প আবিষ্কারের নেশা আমাদের নেই। আমরা যা দেখি, সেটাই বিশ্বাস করি; যা
শুনি, সেটাকেই সত্য বলে ধরে নিই। ব্যক্তিভেদে যদি ব্যবহার ভিন্ন হয়,
পদক্ষেপ পাল্টে যায়, স্বর ও সুর বদলে যায়, তবে দৃশ্যমানের বাইরেও নিশ্চয়ই
আলাদা কিছু গল্প আছে। অন্তত তা নিয়ে ভাবা উচিত।

কেউ কেউ স্বার্থের জন্য বদলায়। কাউকে কাউকে পরিস্থিতিও বদলে দেয়। তবে
অধিকাংশ মানুষের বদলে যাওয়ার পেছনে মানুষের ভিন্ন ভিন্ন চরিত্রই দায়ী। দূর
থেকে আমরা মানুষের সেই রূপটাই দেখি, যা সে দেখাতে চায়। যারা পাশাপাশি থাকে,
তারা না-দেখানো অনেক কিছুই দেখে। দীর্ঘদিন একসঙ্গে চললে, নিয়মিত কথা
বললে কিংবা কোনো লেনদেন থাকলে মানুষকে চেনা সহজ হয়।

মানুষ এমনি এমনি বা রাতারাতি বদলায় না। বদলে যেতে নির্দিষ্ট অভিঘাত লাগে।
নানান প্রতিবন্ধকতা, প্রতিহিংসা—মোটকথা সমাজের নানা প্রভাবক মানুষকে

প্রতিদিন অল্প অল্প করে পাল্টে দেয়। স্বাভাবিক পরিবেশেও বিশেষ কারো
উপস্থিতিতে আবহাওয়াই বদলে যায়। হয় স্বস্তি আনে, নয় অস্বস্তি টানে।
অনেক ক্ষেত্রেই মানুষ তার আচরণের প্রতিফলই ফিরে পায়। একজন মানুষ
আরেকজনের সামনে স্রেফ একটি আয়না।

যাদের সঙ্গে একসময় প্রাণোচ্ছল আড্ডা হতো, রাতভর সময় কাটত কিংবা না
দেখলে দুঃখ হতো, তাদের হারিয়েও আজ অনুভূতি না হওয়ার নিশ্চয়ই কারণ আছে।
স্বার্থের পৃথিবী সামনে এলে অনেক কিছুই ফিকে হয়ে যায়। যার কথায় কান আরাম
পেত, যার সঙ্গ সময়কে স্বস্তি দিত কিংবা যার উপস্থিতি হৃদয়কে শান্ত করত,
তার অবহেলা, বিশ্বাসঘাতকতা কিংবা প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই আজ
অন্যরকম গল্পের জন্ম হয়েছে।

প্রথম দেখাতেই, একবার আলাপেই কিংবা স্বাভাবিক ব্যবহারেই মন অশান্ত হয়ে
ওঠে না। শান্তি হরণের দায় যার ওপর চাপে, একসময় তাকে ঘৃণার সমস্ত শক্তি
দিয়েই উচ্চারণ করা হয়। দূরের মানুষকে ভয় কম; যত ভয় কাছের মানুষকে, আপন
মানুষকে। জীবনের সবচেয়ে বড় ব্যথা, সবচেয়ে নিষ্ঠুর আঘাত, বিশ্বাস হারানোর
সবচেয়ে বড় কারণ—অনেক সময় আপন মানুষই। যে বদলে যায়, মানুষ কেবল
তাকেই দায়ী করে। অথচ যে তাকে বদলে দেয়, তাকে প্রশ্ন করার প্রয়োজনও খুব
কম মানুষ অনুভব করে।

যার সঙ্গে মধুর সময় কেটেছে, তার সঙ্গেই চিরশত্রুতার সময় আসতে পারে, যদি
মানুষ ইচ্ছাকৃতভাবে স্বার্থান্ধ হয়ে বদলে যায়। মানুষের জন্য আপন থাকা সহজ,
তবু মানুষ শত্রু হওয়ার মতো কঠিন পথই বেছে নেয়। কল্পনায় শত্রু বানিয়ে
অনেকেই ঘৃণার পাহাড় গড়ে তোলে। একসময় ক্রোধের বিস্ফোরণে তাসের ঘরের
মতো ভেঙে যায় আস্থা, ভেঙে যায় বিশ্বাস-ভরসা।

মানুষ তখন সামনে-পেছনে তাকিয়ে দেখে, সে একা। জীবন নামের যাত্রায় সে যেন
নিঃসঙ্গ এক শেরপা। আবার অনেকেই জীবনের কোলাহল থেকে বিচ্ছিন্ন হতে হতে
হতাশায় ডুবে যায়। কেউ কেউ বিশ্বাসভঙ্গের শিকার হতে হতে ক্ষতবিক্ষত হৃদয়
নিয়ে ঘুরে বেড়ায়। কেউ কেউ জীবনের এমন দুর্বিপাকের মধ্য দিয়ে গেছে যে, আর
ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখার সাহসও পায় না। অনেক সময় মানুষই মানুষের বাঁচার
পথ রুদ্ধ করে দাঁড়ায়।

জীবন অভিজ্ঞতার এক সুবিশাল ভাণ্ডার। প্রত্যেক মানুষ সেখানে নিত্য রসদ
জোগায়। বিচিত্রতার নৈপুণ্যে কারো জীবন হয়ে ওঠে ফুলের বাগানের রঙিন
প্রস্ফুটন। আবার কারো জীবন যেন ভাগাড়—পচা গন্ধে ভরা। কাছে যেতে
অস্বস্তি লাগে, আপন ভাবতে অবিশ্বাসের দেয়াল ভাঙতে হয়। সহজ বিকল্পের
যুগে সম্পর্কের জন্য পরিশ্রম করতে চায় কজন? মানুষ সস্তা আরামের খোঁজে
গিয়ে প্রকৃত স্বস্তির ভাণ্ডারই হারিয়ে ফেলেছে।

জীবনের এই উত্থান-পতনের জন্য ব্যক্তি একাই দায়ী নয়; অনেক সময় তার
পরিবেশ ও আশপাশের মানুষও সমানভাবে দায়ী। তাই সহ্যের ধৈর্য থাকা দরকার।
মানুষ যা আকাঙ্ক্ষা করে, তা সব সময় পায় না; এমন সুখস্মৃতি জীবনে খুব কমই
আসে। না-পাওয়াকে উপভোগ করতে পারলে, অপ্রাপ্তিকে জয় করতে পারলে এবং
অভিযোগ কমিয়ে আনতে পারলে সহাবস্থান সহজ হয়।

জীবন অল্পদিনের যাত্রা। তাই যতটা সাদামাটা, সহজ-সরলভাবে এখানে কাটানো
যায়, ততই মঙ্গল। আকাশছোঁয়া প্রত্যাশাই অনেককে অসুখী করে। আশা হোক
বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবেই জীবন ও সুখ পরস্পরের সমানুপাতিক
হয়ে উঠবে।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Views: 164

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

by admin
October 14, 2026
0
13

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা ✍️ কলমেঃ এস এম আবদুল বারেক (লেখক/প্রাবন্ধিক) - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি আল্লাহ তোমার প্রেমের...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
98

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

by admin
October 12, 2026
0
49

  নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, মৃত্যুর অপর নাম মরণ, অর্থাৎ জীবন অবসান। আরবী ভাষায় মৃত্যুকে ইন্তেকাল...

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য

by admin
October 12, 2026
0
49

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি...

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী : রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র

by admin
October 6, 2026
0
15

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।। ভাষাসৈনিক আবদুল মতিন তার কর্মের মধ্য দিয়েই জাতীয় রাজনীতির অহংকার আর দেশপ্রেমিক রাজনীতির আলোকবর্তিকা...

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন

by admin
October 6, 2026
0
6

লায়ন মোঃ গনি মিয়া বাবুল তুলা বাংলাদেশের অর্থনীতির এমন একটি পণ্য, যার গুরুত্ব মাঠের কৃষি থেকে শুরু করে দেশের শিল্প...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d