Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিনোদন

সম্প্রীতির উৎসব : ফাগুয়া – শিপন কুমার রবিদাস

admin by admin
March 13, 2025
in বিনোদন, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

পারস্পারিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন হয়ে ওঠে ‘ফাগুয়া পরব’ বা উৎসব। জাত-পাত, ধনী-গরীব, বর্ণ-গোত্রভেদে সবাইকে এক কাতারে নিয়ে আসতে এই উৎসবের জুড়ি মেলা ভার। এদেশে ভিন্ন-ভিন্ন ভাষা, সংস্কৃতি ও কৃষ্টির মানুষ আবহমান কাল থেকে বসবাস করে আসছে। তাঁরা তাদের স্বকীয়তা ধরে রাখবার পাশাপাশি শত-শত বছরের সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত অবদান রাখছেন। সমৃদ্ধ করছেন দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির ভা-ারকে।

উৎসবপ্রেমী বাংলাদেশে ‘ফাগুয়া’ অন্যতম এক উৎসব। যা বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণাঢ্যভাবে পালিত হয়। এটি মূলতঃ ফাল্গুন মাসের উৎসব, যা নামকরণের সাথে প্রাসঙ্গিক। উৎসবটি অনেকটা অভিন্ন ধাঁচের হলেও নামের যথেষ্ট ভিন্নতা রয়েছে। ফাগুয়া, ফগুয়া, রঙ পরব, হোলী, দোল অথবা লালপূজা যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন উৎসবের তাৎপর্য বা মাহাত্ম কাছাকাছি। উড়াও, রবিদাস, মুন্ডা, নুনিয়া, রাজভর, গঞ্জু সিং, মাহাতো, বাঁশফোরসহ অনেক জনগোষ্ঠীর মধ্যেই ‘ফাগুয়া’ বর্ণাঢ্যভাবে পালিত হয়ে থাকে। রবিদাস জনগোষ্ঠীর মধ্যে এদিন ঘারকা দেওতা (ঘরের দেবতা) এর উদ্দেশ্যে আবির ও কাঁদা উৎসর্গ করে পরিবারের ছোট-বড় সবাইকে রাঙ্গিয়ে দেওয়ার রীতি রয়েছে। এসময় বড়দের প্রণাম করে ছোটরা আশির্বাদ নিয়ে থাকে।

হিন্দু বৈষ্ণব উৎসব হিসেবে ‘দোলযাত্রা’ পালিত হয়ে থাকে। বসন্তোৎসব’ নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। দোলযাত্রা হয় ফালগুন মাসের পূর্ণিমা তিথিতে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীর সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল যাত্রায় রঙ খেলা হয়। দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলায় মাতেন। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

চা বাগানের দ্বিতীয় বৃহত্তম উৎসব ফাগুয়ারা। বিশেষত এ উৎসবটি ঘিরে চা-শ্রমিকরা বর্ণিল হয়ে ওঠেন। ফাগুয়াকে বলা চলে চা-শ্রমিকদের প্রধান ও প্রাণের উৎসব। সবুজ চা বাগানের শ্রমিকদের জীবন অনেকটাই অবহেলা ও বঞ্চনায় ভরা। নামমাত্র মজুরী দিয়ে পরিবার নিয়ে দিনাতিপাত করাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে আনন্দোৎসব অনেকটাই বিলাসিতা বলা চলে। শত অভাব-অনটনের মধ্যেও তাদের অবহেলিত জীবনে অন্যতম উৎসব রঙ পরব বা ফাগুয়া উৎসব। এ উৎসব যেন সকল সীমানা ভেঙে সব সম্প্রদায়ের মানুষকে কাছে টেনে নেয়।

চা বাগানের শ্রমিকদের মধ্যে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতির চর্চা। তবে ফাল্গুনের এই ‘ফাগুয়া’ (লাল পূজা) উৎসবে বাগানে সবাই একত্রিত হয়ে এক রঙের উৎসবে পরিণত করেন। চা-শ্রমিকদের সংগ্রামী জীবনে প্রতিবছর ফাগুয়া উৎসব আনন্দের জোয়ার নিয়ে আসে। ফাগুয়া শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকেই স্বামীর বাড়ি থেকে মেয়েরা বাপের বাড়ি নাইওরে আসেন। চা-বাগানের ঘরে ঘরে ভালো রান্নাবান্না হয়। অনেক আনন্দ হয়।

ফাগুয়াতে সবার হাতে কিংবা মুখে লাগানো হয় বিভিন্ন ধরনের রং। যাঁদের মুখে রং নেই, তাঁদের রং দিয়ে রাঙিয়ে তুলতেই সবচেয়ে বেশি আনন্দ অন্যজনের। শিশু-কিশোর, তরুণ-তরুণীর সবাই নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন। ছোট শিশুরা পানির সঙ্গে রঙ মিশিয়ে একে অন্যের দিকে ছিটিয়ে দেয়। চা-বাগানগুলোতে শুরু হয় লাঠিনাচ। ফাগুয়া উৎসবের তিন দিন চা জনগোষ্ঠীর লোকজন পরিবার-পরিজন নিয়ে আনন্দে কাটানোর চেষ্টা করে। চা বাগানের শ্রমিক কলোনিতে বেজে উঠে মাদলের ধিতাং ধিতাং তাল। মাদলের তালে কাঠি হাতে নিয়ে বাড়ি বাড়ি যায় কাঠি নৃত্যের দল। চা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির গান, কাঠিনৃত্য, ঝুমুর নৃত্য, দ- নাচ, ঘটি নৃত্যের অনুষ্ঠান হয়। পত্রসওরা, নৃত্যযোগী, চড়াইয়া নৃত্য, ঝুমর নৃত্য, লাঠিনৃত্য, হাড়িনৃত্য, পালা নৃত্য, ডং ও নাগরে, ভজনা, মঙ্গলা নৃত্য, হোলিগীত, বীরহা, করমগীত একসঙ্গে উপভোগ করতে দেখা যায় এসময়।

চা-শিল্পাঞ্চলে ফাগুয়া উৎসবের প্রথম দিনে বা আবিরের দিন থেকে শ্রমিকরা শুকনো রঙ দিয়ে একজন আরেকজনকে রাঙিয়ে তুলতে থাকেন। পরের দিন বাগানে বাগানে শুরু হয় রাধা-কৃষ্ণের কীর্তন। বাগানের নারী-পুরুষ সব শ্রমিকই কীর্তনে যোগ দেন। পরের দিনও চলে রঙের খেলা। চা-শ্রমিক মেয়েরা এদিন রাধার সাজে পোশাক অলংকার পরে এবং ছেলেরা কৃষ্ণ সেজে উৎসবে যোগ দেন। প্রতিটি চা-বাগানে ১০ থেকে ১২ জনের একটি করে দলের প্রত্যেক সদস্য দুই হাতে দুটি ছোট লাঠি নিয়ে লাঠিনৃত্যে অংশ নেন। দলের মধ্যে যে কৃষ্ণ সাজেন, তার হাতে থাকে বাঁশি। শ্রমিকদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা লাঠিনৃত্য করে থাকেন। বাগানে এই লাঠিখেলা নৃত্য একমাত্র ফাগুয়া উৎসবেই হয়ে থাকে। চা-শ্রমিকরা লাঠি খেলার সময় ওড়িশা, বাংলা ও হিন্দি গান গেয়ে মাদল, বাঁশি ও লাঠির শব্দের তালে তালে মুখরিত করে তোলেন চা-শ্রমিক পল্লীগুলো। দেশ-বিদেশের অসংখ্য মানুষ চা-শ্রমিকদের প্রাণের উৎসব, প্রেমের উৎসব ফাগুয়া দেখতে চা-বাগান এলাকায় ভিড় করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে ফাগুয়ার উৎসবে একাত্ম হন সবাই।

উড়াও আদিবাসীদের মধ্যে ফাগুয়া বেশ জনপ্রিয় উৎসব। প্রতি বছরই সাঁওতাল, মুন্ডা, পাহান, মাহালী, মাহাতো, মালপাহাড়িয়াসহ অন্যান্য আদিবাসী জাতিসত্তার আদিবাসীরাও এ উৎসবে অংশ গ্রহন করে। তাদের উপস্থিতিতে আদিবাসীদের সৌহার্দ-সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। ফাগুয়া উৎসব উপলক্ষ্যে যেসব কর্মসূচি গ্রহন করা হয় তারমধ্যে অন্যতম হচ্ছে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, ফাগুয়া পূজা, আদিবাসীদের নাচ-গান, ওরাওঁদের সাদরি ভাষার নাটক মঞ্চস্থ ও আলোচনা সভা।

মুন্ডা জনগোষ্ঠীও পালন করে ‘ফাগুয়া উৎসব’। আদিবাসী পল্লীতে এ উৎসব পালিত হয়। এ সময় মুন্ডা সম্প্রদায়ের সব বয়সি নারী-পুরুষ, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এ উৎসবে মেতে ওঠেন। উৎসবের শুরুতে খোলা স্থানে খড়কুটো ও গাছের ডালের সমন্বয়ে একটি ঘরসদৃশ স্থাপনা তৈরি করা হয়। পরে সম্প্রদায়ের পুরোহিত সেখানে পূজা-অর্চনাশেষে ওই স্থাপনায় আগুন ধরিয়ে দেন। স্থাপনায় দাউ দাউ করে আগুন ধরে গেলে সেখানে উপস্থিত সবাই ওই স্থাপনাকে লক্ষ্য করে মাটির ঢিল নিক্ষেপ করতে থাকেন। পরে সেখানে উপস্থিত সবাই একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দে মেতে ওঠেন। এ ছাড়া উৎসবের অংশ হিসেবে তরুণরা ‘বুন্দিয়া খেলা’য় (কেরোসিন মাখানো কাপড়ের বল বানিয়ে তাতে আগুন ধরিয়ে শূন্যে ছোড়াছুড়ি খেলা) মেতে ওঠেন।

যথাযথ উদ্যোগ, চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের অনেক কৃষ্টি ও সংস্কৃতি বিলুপ্তির পথে। ফলে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি হারিয়ে যাচ্ছে। যা সমাজ প্রগতির পথে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে। এই ধরনের উৎসব পালন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য চেতনাকে আরও মজবুত করে তোলে। এই বৈচিত্র্যময় কৃষ্টি-সংস্কৃৃৃতি যেন কোনোভাবে বিলুপ্ত না হয়, সেজন্য আমাদের উদ্যোগী হতে হবে এখনই। এটি আমাদের সকলেরই দায়িত্ব।

লেখক: নির্বাহী পরিচালক, অদম্য যুব ফোরাম।

Post Views: 587

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d