জীবন আচার্য্য (যশোর) –
যশোর সম্মিলনী ইনস্টিটিউট এর-৮৬ ব্যাচের উদ্যোগে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সম্মিলনী ইনস্টিটিউট প্রাঙ্গণে শতাধিক দরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও সম্মিলনী-৮৬ ব্যাচের সভাপতি মিহির কান্তি সরকার, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী মীর্জা মতিন হায়দার মিঠু, ইউনুস চৌধুরী, সাংবাদিক জাহিদ আহমেদ লিটন, রিমন খান,ব্যবসায়ী আতিকুর রহমান ডাবলু, রফিকুল ইসলাম, আশরাফুল আলম সেলিম, আরিফ হোসেন, মনিরুল ইসলাম, শিক্ষক আফতাব আহমেদ, অ্যাড. আরমান আলী বাবু, নুরুল ইসলাম স্বপন, শহিদুল ইসলাম বাবু প্রমুখ।
Views: 274
Related