Tuesday, October 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সয়াবিনের ধাক্কা সামলানোর আগেই অস্বস্তি পেঁয়াজে

পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন,

admin by admin
May 13, 2022
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। এ কারণে দেশের খুচরা ও পাইকারি উভয় বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে।

এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম। ঈদের আগে ২৫ টাকা কেজি ছিল পেঁয়াজ। ক্রেতাদের এখন সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

ঈদের পর গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, শুধু পেঁয়াজই নয়, রসুন, আলু, ডিম ও আটার দাম অস্বাভাবিক বেড়েছে। এছাড়াও নতুন করে দাম বাড়ার তালিকায় রয়েছে ময়দা, সয়াবিন, পাম অয়েল, মসুর ডাল, ব্রয়লার মুরগি, চিনি, হলুদ, আদা, জিরা, গুঁড়াদুধসহ অন্তত ডজন খানেক পণ্যের নাম।

সরকারের বিপণন সংস্থা টিসিবি বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আটা, ময়দা, ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, হলুদ, আদা, জিরা, গরুর মাংস, মুরগি ও ডিম—এই ১৫টি খাদ্যপণ্যের দাম বেড়েছে। এসব পণ্যের দাম সর্বনিম্ন দেড় শতাংশ থেকে সর্বোচ্চ প্রায় সাড়ে ৩৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কয়েক দফা বেড়েছিল। দাম বৃদ্ধির এই প্রবণতা রমজান মাসজুড়েই দেখা যায়। রমজান শেষে ঈদের দুই দিন পর ৫ মে হঠাৎ সয়াবিন তেলের দাম লিটারে একলাফে ৩৮-৪৪ টাকা পর্যন্ত বেড়ে যায়। এই ধাক্কা সামলানোর আগেই এখন নতুন করে বাজারে বিভিন্ন খাদ্যপণ্যের দাম আরেক দফা বাড়তে শুরু করেছে।

পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, পণ্যের মূল্যবৃদ্ধির তালিকা আরও দীর্ঘ হতে পারে। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি করা প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম সামনে আরও বাড়বে বলে মনে করছেন তারা।

পেঁয়াজ কেজিতে বাড়লো ২৫ টাকা

আমদানি করা ভারতীয় পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অথচ সপ্তাহের শুরুতেও পেঁয়াজের কেজি ছিল ২৫ থেকে ৩০ টাকা।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩৯ শতাংশ। টিসিবির তথ্যও বলছে, গত সপ্তাহের ৩০ টাকা কেজি দেশি পেঁয়াজ এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এদিকে রাজধানীর গোপীবাগে দেখা যায়, দেশি ও ভারতীয় পেঁয়াজ একই দামে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। এ কারণে দেশের খুচরা ও পাইকারি উভয় বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে।

রসুনের দাম বাড়লো ৩০ টাকা

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশি রসুনের কেজি বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকা, যা একদিন আগেই ছিল ৪০ থেকে ৫০ টাকা। কয়েক দিন আগে ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা রসুনের দাম বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা হয়েছে।

টিসিবির তথ্যও বলছে, গত সপ্তাহের ৫০ টাকা কেজি রসুন এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। সরকারি হিসাবেই এক সপ্তাহের ব্যবধানে রসুনের কেজিতে বেড়েছে ৩০ টাকা। অর্থাৎ গত সপ্তাহে রসুনের কেজিতে দাম বেড়েছে ৩৯ শতাংশ।

মানিকনগর এলাকার ব্যবসায়ী রমজান আলী বলেন, কয়েক দিন আগে আমরা যে রসুন ৫০ টাকা কেজি বিক্রি করেছি, আজ আমাদেরই কিনতে হয়েছে ৮৫ টাকা কেজি দরে।

গুঁড়া দুধের দাম বাড়লো ৫০ টাকা

ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে গুঁড়া দুধের ওপর। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মোড়কজাত গুঁড়া দুধ। কোম্পানিভেদে কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। বিভিন্ন কোম্পানির গুঁড়া দুধের কেজি এখন ৬৯০ থেকে ৭৫০ টাকা।

দোকানিরা বলছেন, যেসব কোম্পানির গুঁড়া দুধের মোড়কের গায়ে এখন ৬৯০ টাকা লেখা আছে, মাসখানেক আগেও এর দাম ৬৫০ টাকা ছিল। আর ৭৫০ টাকায় বিক্রি হওয়া এক কেজি গুঁড়া দুধের দাম মাসখানেক আগে ছিল ৬৯০-৭০০ টাকা।

আলু কেজিতে বাড়লো ৫ টাকা

সয়াবিনের ধাক্কা সামলে নেওয়ার আগে পেঁয়াজ রসুনের কাতারে দাম বেড়েছে আলুরও। ব্যবসায়ীরা বলছেন, আলুর সিজন শেষ হয়ে গেছে। এ কারণে গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা। গত সপ্তাহের ১৮ থেকে ২০ টাকা কেজি আলু এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে ২০ শতাংশের মতো।

প্রসঙ্গত, দুই বছর আগে এই আলু যথেষ্ট ভুগিয়েছিল ক্রেতাদের। ২০২০ সালের অক্টোবরে ক্রেতাদের আলু কিনতে হয়েছিল ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

আটার দাম বাড়লো ৮ টাকা

বাজারে খোলা আটার দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে এই আটার দাম বেড়েছে কেজিতে ৮ টাকা। গত সপ্তাহের ৩৮ টাকা কেজি আটা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে।

টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে খোলা আটার দাম বেড়েছে কেজিতে ১১ শতাংশ।

ডিমের হালিতে বাড়লো ৬ টাকা

গত এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে ৬ থেকে ৮ টাকা। গত সপ্তাহে ডিমের হালি ছিল ৩৪ টাকা। আজকে সেই ডিম বিক্রি হচ্ছে ৪২ টাকা হালি। অথচ গত সপ্তাহেও প্রতি হালি ৩৬ টাকা ও প্রতি ডজন ১০৫ টাকায় বিক্রি হয়েছিল।

টিসিবির তথ্য অনুযায়ী, এক মাস আগে গত ১০ এপ্রিল প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম ছিল ৩২-৩৫ টাকা। আর গত বছরের এপ্রিল মাসে ডিমের দাম ছিল ২৮-৩০ টাকা। এক বছরে ডিমের দাম হালিতে বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ডিমের দাম বেড়েছে ১২ শতাংশের মতো।

কমেনি সয়াবিনের দাম

বাজারে এখন ভোজ্যতেলের সরবরাহ কিছুটা বাড়লেও দাম কমেনি। খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা। পাম অয়েলের কেজি বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকা। আর বোতলের পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৮০ থেকে ৯৮৫ টাকা।

অন্যান্য পণ্যের দামও চড়া

দাম বেড়েছে ডালেরও। রাজধানীর বিভিন্ন বাজারে মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর সরু দানা মসুর ডালের কেজি এখন ১৩০ টাকা। ঈদের আগে দাম ছিল ১২০ টাকা। ঈদের পরও ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া খোলা চিনি ২ টাকা বেশি দামে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা ময়দায় দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এদিকে ঈদের আগে ৭০০ টাকা কেজিতে ওঠা গরুর মাংসের দামে কোনও পরিবর্তন আসেনি। বেশিরভাগ মাংস ব্যবসায়ী গরুর মাংসের কেজি ৭০০ টাকা বিক্রি করছেন। তবে মহল্লার সাপ্তাহিক ব্যবসায়ীরা গরুর মাংসের কেজি বিক্রি করছেন ৭২০ টাকা কেজি।

এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, আগের মতো ব্যবসায়ীরা বেগুনের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৭০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বরবটিও আগের মত ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকা টমেটোর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ঈদের আগে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হওয়া টমেটো এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার এ তালিকায় রয়েছে কাঁচা কলা ও পেঁপে। ৩০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁপে এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ৩০ টাকার কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা।

পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার দাম কিছুটা কমেছে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ঢেঁড়সের দাম কমে ৩০ থেকে ৪০ টাকা হয়েছে। ঝিঙে ও চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

এদিকে রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৬০০ টাকায়। তেলাপিয়া, পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৬০ টাকা কেজি। শোল মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা এবং কৈ মাছ পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা কেজিতে। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি।

Views: 459

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

by admin
October 20, 2026
0
11

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় উঠেই ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২...

বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ

বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ

by admin
October 20, 2026
0
10

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে নওগাঁর বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ সোনাতন...

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫

by admin
October 20, 2026
0
7

নাটোর প্রতিনিধি: তারিখ ২০ অক্টোবর ২০২৬। নাটোরের বড়াইগ্রামে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ২৫। এক যুগ আগে তথা...

কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়!

কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়!

by admin
October 20, 2026
0
36

ওরা আশরাফুল মাকলুকাত! কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত...

ইতিহাসের পুনরাবৃত্তি এবং পায়ু পথে যুদ্ধ  আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে সারাদেশে

ইতিহাসের পুনরাবৃত্তি এবং পায়ু পথে যুদ্ধ আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে সারাদেশে

by admin
October 20, 2026
0
25

৫৬০ টি মডেল মসজিদসহ আনুমানিক ২ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক স্বাধীনতার দলিলের স্বাক্ষর স্থান সোহরাওয়ার্দী উদ্যানে লালসালুর...

ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা

ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা

by admin
October 20, 2026
0
16

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বাংলাদেশ’-সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব সদস্য হওয়ায় শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা দিয়েছে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন October 20, 2026
  • কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত। October 20, 2026
  • আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা। October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল October 20, 2026
  • ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন October 20, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 20, 2026
  • যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের সম্মানে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ২২ অক্টোবর October 20, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা বুধবার,২১ অক্টোবর October 20, 2026
  • হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল ! October 20, 2026
  • বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ October 20, 2026
  • কাটাবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক October 20, 2026
  • নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১৪, আহত ২৫ October 20, 2026
  • তিতাসের ভাটেরারচরে রক্তক্ষয়ী সংঘর্ষ: ঘটনাস্থলে অতিরিক্ত এসপি কামরুজ্জামান, কঠোর বিচারের আশ্বাস October 20, 2026
  • নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ –  সবার আগে বাংলাদেশ October 20, 2026
  • ইসলামপুর ছাত্রদলের আলোচনা সভা October 20, 2026
  • বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত October 20, 2026
  • কলাম: প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার October 20, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 20, 2026
  • 💔“পুরুষ কি সত্যিই শুধু শরীর খোঁজে?”💔 October 20, 2026
  • ভাই সাহেব, কী আর বলব… পরিচয় করিয়ে দিই এই আজব সোফি ম্যাডামের সঙ্গে। October 20, 2026
  • কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়! October 20, 2026
  • ইতিহাসের পুনরাবৃত্তি এবং পায়ু পথে যুদ্ধ আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে সারাদেশে October 20, 2026
  • ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা October 20, 2026
  • রংপুরে প্রথমবার শারদীয় দুর্গাপূজা মÐপ পরিদর্শনে আসছেন আজ প্রধানমন্ত্রী October 20, 2026
  • সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা October 20, 2026
  • চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ October 20, 2026
  • দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি October 20, 2026
  • দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু October 20, 2026
  • পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন

      শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন

      October 20, 2026
      কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

      কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।

      October 20, 2026
      আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা।

      আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা।

      October 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d