Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটুআই

admin by admin
March 17, 2026
in তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ঢাকা, ১৭ মার্চ ২০২৬: সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর,
নাগরিককেন্দ্রিক ও ফলাফলভিত্তিক উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই)। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড ও ই-হেলথ
কার্ড কার্যক্রমে প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে এটুআই সরকারি সেবাকে আরও সমন্বিত,
কার্যকর ও নাগরিকবান্ধব করার যে সক্ষমতার পরিচয় দিয়েছে, তা এখন সরকারের বৃহত্তর
ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রেও একটি দৃঢ় ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের ইশতেহারে জবাবদিহি বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা, ঘুষ ও দুর্নীতি
হ্রাস, নাগরিক ভোগান্তি কমানো, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন,
ডিজিটাল স্বাস্থ্যসেবা, বিচারপ্রাপ্তির সহজীকরণ এবং ক্যাশ-লাইট অর্থনীতি গড়ে তোলার যে
অঙ্গীকার রয়েছে, তার সঙ্গে এটুআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন সিস্টেম/প্ল্যাটফর্ম এবং
প্ল্যাটফর্ম পরিচালনায় দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার প্রত্যক্ষ সংযোগ রয়েছে। পাশাপাশি সুদক্ষ
কারিগরি পরামর্শকদের নিরলস পরিশ্রমের দ্বারা নীতিগত অঙ্গীকারকে বাস্তব সেবায় রূপান্তরের
ক্ষেত্রে এটুআই এর সুদীর্ঘ পথচলাও এক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।
এ বিষয়ে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক বলেন, “সরকারের
অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআই কেবল একটি প্রযুক্তি-সহায়ক প্রতিষ্ঠান নয়; বরং নীতি
প্রণয়ন, উদ্ভাবন, নাগরিকবান্ধব সেবা ডিজাইন, তথ্য-ভিত্তিক সিদ্ধান্তগ্রহণ, নাগরিক
অভিজ্ঞতা এবং বাস্তব ফলাফলের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার অন্যতম হাতিয়ার। ফ্যামিলি
কার্ড ও ই-হেলথ কার্ডের মতো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে সম্পৃক্ততার মধ্য দিয়ে এটুআই যেভাবে
কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে, তা এখন সুশাসন, কর্মসংস্থান, বিচার, স্বাস্থ্য, আর্থিক
অন্তর্ভুক্তি ও উদ্ভাবনসহ বহু খাতে ইতিবাচক প্রভাব বিস্তার করছে।”
জানা যায়, এটুআই এর উদ্ভাবিত বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি ও নাগরিক সেবা (G2G
ও G2C) প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন বিনির্মাণের ক্ষেত্রে এটুআইয়ের
ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইগভ প্ল্যাটফর্ম নাগরিকদের অনলাইনে সরকারি সেবার
আবেদন, আবেদনের অগ্রগতি অনুসরণ, নোটিফিকেশন গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অনলাইন
পেমেন্টের সুযোগ দিচ্ছে। অন্যদিকে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ তথ্য, অভিযোগ ও প্রয়োজনীয়
রেফারেলের মাধ্যমে এমন মানুষের কাছেও সেবা পৌঁছে দিচ্ছে, যারা সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম
ব্যবহার করতে পারেন না। ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক সরকারি দপ্তর ও সেবার তথ্য এক
জায়গায় উন্মুক্তভাবে উপস্থাপন করে স্বচ্ছতা বাড়াচ্ছে, আর নথি ব্যবস্থার মাধ্যমে দাপ্তরিক
ফাইল ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ডিজিটালভাবে অনুসরণযোগ্য হওয়ায় অযৌক্তিক
বিলম্ব এবং অদৃশ্য বাধা সৃষ্টির সুযোগ কমছে।

একই সঙ্গে সেবা সহজিকরণ উদ্যোগ সেবার ধাপ কমানো, অপ্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি বাদ
দেওয়া এবং নাগরিকের সময় ও ভোগান্তি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রিপোর্ট ম্যানেজমেন্ট
সিস্টেম নিয়মিত ফলাফলভিত্তিক প্রতিবেদন দাখিলের মাধ্যমে জবাবদিহি প্রক্রিয়া শক্তিশালী
করছে। এছাড়া ডিজিটাল সেন্টার, এক্সপ্যাট্রিয়েট সেন্টার এবং স্কিলস ফিউশন সেন্টার-এর মাধ্যমে
প্রত্যন্ত অঞ্চল, প্রবাসমুখী জনগোষ্ঠী ও তরুণদের জন্য ডিজিটাল সেবা সহায়তা, নিরাপদ প্রবাস
সংক্রান্ত তথ্য এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। পাবলিক সার্ভিস
ইনোভেশন সরকারি দপ্তরে নতুনভাবে কাজ করার সংস্কৃতি, বাস্তব সমস্যার দ্রুত সমাধান,
উদ্ভাবনী ধারণার পরীক্ষামূলক প্রয়োগ এবং সফল উদ্যোগের সম্প্রসারণে ইতিবাচক পরিবেশ তৈরি
করছে।
এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, সরকারের নির্বাচনি
ইশতিহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই একটি
ইলেকশন ম্যানিফেস্টো ট্র্যাকার ডেভেলপ এর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এ প্ল্যাটফর্মের
মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ ও নীতিনির্ধারকেরা কাজের অগ্রগতি পর্যবেক্ষণ
করতে পারবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে কার্যকর সহায়তা পাবেন। পাশাপাশি
ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড–সংক্রান্ত তথ্যসেবা প্রদানের জন্য জাতীয় হেল্পলাইন
৩৩৩ এবং পেমেন্ট গেটওয়ে একপে-কে প্রস্তুত রাখা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে
দেওয়ার লক্ষ্যে রুরাল ডিজিটাল সেন্টার ওয়ার্ড পর্যায়ে চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি সেবা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এটুআই বিভিন্ন
সিস্টেম ডেভেলপমেন্টে বেসরকারি খাতের ভেন্ডরদের সহযোগিতায় কাজ করে আসছে। তবে দীর্ঘদিন
ধরে টার্মস অব রেফারেন্সের সীমাবদ্ধতার কারণে অনেক সফটওয়্যারের সোর্স কোডের মালিকানা
এটুআই-এর কাছে থাকত না, ফলে ভেন্ডর নির্ভরতা বা ‘ভেন্ডর লক’-এর মতো জটিলতা তৈরি হতো।
ধারাবাহিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটুআই এখন সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে
সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আইসিটি ডিভিশনের সঙ্গে সমন্বয়ে কাজ করে
সরকারের অন্যান্য ডিজিটাল সিস্টেমকেও একই ধরনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করার পথ তৈরি
হয়েছে, ফলে এখন এসব সেবা আরও সহজে হালনাগাদ, উন্নয়ন ও সম্প্রসারণ করা সম্ভব হবে।
অন্যদিকে, ডিজিটাল স্বাস্থ্য ও নাগরিকের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর,
সমন্বিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রযুক্তিগত সহযোগিতা ও সিস্টেম ইন্টিগ্রেশনে
এটুআইয়ের ভূমিকা ইতোমধ্যেই সুস্পষ্ট বলে উল্লেখ করেন এটুআইয়ের চিফ টেকনোলজি
অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও ই-হেলথ কার্যক্রমে ধারণা
প্রণয়ন থেকে সিস্টেম উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে এটুআই সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। তিনি আরও
বলেন, ফ্যামিলি কার্ডের ধারণা, নকশা, তথ্য কাঠামো ও প্রযুক্তিগত পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন
পর্যায়ে বিশেষ করে ডেটা ব্যবস্থাপনা, ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা এবং একটি সমন্বিত সোশ্যাল
রেজিস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে এটুআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্মসংস্থান, দক্ষতা ও শিক্ষা খাতেও এটুআইয়ের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের
“স্কিল থেকে চাকরি” ভাবনাকে বাস্তবে রূপ দিতে ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন,

এমপ্লয়মেন্ট (নাইস) প্ল্যাটফর্ম এর মাধ্যমে ভবিষ্যতমূখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদানের
একটি সুসংহত কাঠামো গড়ে তোলা হচ্ছে। মুক্তপাঠ প্ল্যাটফর্ম এর মাধ্যমে সাইবার নিরাপত্তা,
বিপিও, এআই-ডেটা, সেমি কন্ডাক্টর এবং ইন্ডাস্ট্রি ৪.০ খাতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও
সার্টিফিকেশনে সহায়তা প্রদানের মাধ্যমে তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য সক্ষম করে তোলার
উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নাইস প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তত ৫ হাজার তরুণ-
তরুণীকে ভবিষ্যৎমুখী প্রযুক্তিখাতে প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান করা হবে, যাতে তারা
সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে।
এই উদ্যোগকে আরও শক্তিশালী করছে মুক্তপাঠ, শিক্ষক পোর্টাল এবং ডেটা অ্যান্ড রিসার্চ।
মুক্তপাঠের মাধ্যমে বড় পরিসরে অনলাইন শিক্ষাবিষয়ক কনটেন্ট দেয়া যাচ্ছে, শিক্ষক পোর্টাল
শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও ডিজিটাল শিখণপদ্ধতি শক্তিশালী করছে, আর ডেটা অ্যান্ড রিসার্চ
কোন কোর্স কার্যকর হচ্ছে এবং কোথায় ঝরে পড়ার হার বেশি এসব বিশ্লেষণের মাধ্যমে
প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দিচ্ছে। দক্ষতার মানদণ্ড নির্ধারণ, যাচাইযোগ্য
সার্টিফিকেশন, নিয়োগদাতাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জেলা-ভিত্তিক ড্যাশবোর্ড তৈরির
পরিকল্পনা এটুআইয়ের এই কার্যক্রমকে আরও বাস্তবমুখী করেছে।
ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক প্রযুক্তি আয়ত্ত্বকরণ ও অভিযোজনের ক্ষেত্রেও এটুআইয়ের
ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। “সার্ভিসড ইন বাংলাদেশ” এবং “মেইড ইন বাংলাদেশ” লক্ষ্য সামনে
রেখে এটুআই আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে সম্ভাবনাময় নতুন ৫টি দেশে বাংলাদেশের
সফটওয়্যার ও অ্যাপস রেপ্লিকেশনের প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। একই
সঙ্গে ডিভাইস ও ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে অন্তত ১০টি দেশীয় উদ্ভাবন চিহ্নিত
করে শিল্পখাতের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এগুলোর বাণিজ্যিকীকরণ ও রপ্তানির পথ সুগম করার
উদ্যোগও নেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ডিজিটাল সক্ষমতার পরিচিতি
বাড়বে, একই সঙ্গে বৈদেশিক প্রযুক্তিনির্ভরতা কমিয়ে দেশীয় উদ্ভাবন প্রক্রিয়া শক্তিশালী হবে।
ক্যাশ-লাইট অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রেও এটুআই উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে। একপে
প্ল্যাটফর্মকে কেন্দ্র করে পেপ্যাল-সহ আন্তর্জাতিক গেটওয়ের সঙ্গে সমঝোতা এবং এপিআই-
ভিত্তিক সংযুক্তির উদ্যোগ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের কর্মীদের জন্য বড়
ধরনের স্বস্তি তৈরি করতে পারে। এর ফলে বিদেশি আয় দেশে আনা, বিল, ফি ও কর পরিশোধ, এবং
দৈনন্দিন ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
জাতীয় উন্নয়নকে আরও উদ্ভাবননির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও নাগরিককেন্দ্রিক করতে এটুআই
বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার আওতায়
বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেশন হাব, জাতীয় ইনোভেশন রিপোজিটরি, গবেষণা ও উদ্ভাবনে আর্থিক
সহায়তা, জাতীয় সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ফান্ড, নাগরিক অংশগ্রহণভিত্তিক ই-পার্টিসিপেশন
প্ল্যাটফর্ম, সেবার মান যাচাইয়ে সিটিজেন ড্যাশবোর্ড, গ্রিভেন্স রিড্রেস অ্যাপ, সিঙ্গেল-উইন্ডো
ই-সার্ভিস পোর্টাল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য ডিজিটাল সেবা, অ্যাক্সেসিবিলিটি
অডিট ও সহায়ক প্রযুক্তি উন্নয়নের মতো উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এসব সমন্বিত পদক্ষেপের
মাধ্যমে এমন একটি শাসন ও সেবাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে উদ্ভাবন,

জবাবদিহি, অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং সবার জন্য সমান প্রবেশগম্যতাকে অগ্রাধিকার দেওয়া
হবে।
বিচার ও আদালতকে নাগরিকবান্ধব করার ক্ষেত্রেও এটুআইয়ের অবদান প্রশংসনীয়। ই-কোর্ট, ই-
কজলিস্ট, জুডিশিয়াল পোর্টাল এবং মাইকোর্ট মোবাইল অ্যাপ এসব উদ্যোগ মামলার তথ্যপ্রাপ্তি
সহজ করা, শুনানির সময়সূচি জানানো, আদালতের নিয়ম, ফরম ও নির্দেশনা এক জায়গায় দেওয়া এবং
মোবাইলের মাধ্যমে মামলাসংক্রান্ত হালনাগাদ তথ্য পৌঁছে দিয়ে বিচারসেবাকে আরও সহজলভ্য করে
তুলছে। এটুআই এ ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়ন, আদালতসংশ্লিষ্ট কর্মকর্তা-
কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি, ডেটা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জবাবদিহির জন্য
ড্যাশবোর্ড চালুর মতো বিষয়েও গুরুত্ব দিচ্ছে।
ডেটা, ড্যাশবোর্ড ও ফলাফলভিত্তিক সিদ্ধান্তগ্রহণ সংশ্লিষ্ট এটুআই এর উদ্যোগগুলোও অত্যন্ত
তাৎপর্যপূর্ণ। ন্যাশনাল ড্যাশবোর্ড এর মাধ্যমে সেবা প্রদানের সময়, নিষ্পত্তির হার, অভিযোগ
সমাধান এবং জেলা-ভিত্তিক পারফরম্যান্স দৃশ্যমান করবে; এসডিজি ট্র্যাকার সরকারি ফলাফলকে
টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে যুক্ত করবে; গ্লোবাল ইনডেক্স আন্তর্জাতিক সূচকে দেশের
অবস্থান উন্নয়নের জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে; এবং ওপেন গভর্নমেন্ট ডেটা
নীতিমালাভিত্তিক তথ্য উন্মুক্তকরণ গবেষণা, নাগরিক নজরদারি ও জনআস্থা বৃদ্ধি করবে।
পাশাপাশি ডেটা গভর্ন্যান্স ও ডেটা লিডারশিপের মাধ্যমে কে ডেটা সংরক্ষণ করবে, কে তা ব্যবহার
করবে, কীভাবে নিরাপদে শেয়ার করা হবে এসব বিষয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার হবে।
সড়ক ও যোগাযোগ খাতে এটুআইয়ের ডি-টোল উদ্যোগ ইতোমধ্যেই একটি কার্যকর উদাহরণ সৃষ্টি
করেছে। টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল পরিশোধের ফলে লাইন কমছে, সময় সাশ্রয় হচ্ছে, নগদ
লেনদেন হ্রাস পাচ্ছে এবং টোল আদায়ে স্বচ্ছতা বাড়ছে। ফলে ট্রাফিক জ্যাম হ্রাসের পাশাপাশি
নাগরিকের জ্বালানীও সাশ্রয় হচ্ছে। এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে একপে-ভিত্তিক একীভূত
পেমেন্ট, প্রতিটি লেনদেনের লগ ও অডিট ট্রেইল, সহজ নিবন্ধন, রিচার্জ ও নোটিফিকেশন ব্যবস্থা,
৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি, এবং ন্যাশনাল ড্যাশবোর্ডে রিয়েল-টাইম সূচক
প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের অভিমত, সরকারের অঙ্গীকারকে নাগরিকের হাতে বাস্তব সেবা হিসেবে পৌঁছে দিতে
এটুআই একটি দূরদর্শী, কার্যকর ও নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রযুক্তিকে
মানুষের কল্যাণে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সেবাকে সহজ, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক
করার যে ধারাবাহিক প্রয়াস এটুআই চালিয়ে যাচ্ছে, তা বাংলাদেশের ডিজিটাল রূপান্তর তথা সরকারের
অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে নাগরিকের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

Post Views: 185

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমি জাতি হিসাবে লজ্জিত!

আমি জাতি হিসাবে লজ্জিত!

by admin
September 16, 2026
0
6

নোয়াখালীর বাসিন্দা হিসাবে ভিষন ভাবে অপমান ভোদ করছি নোয়াখালি সরকারি হাসপাতাল থেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা...

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

by admin
September 16, 2026
0
26

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে। এরপর হাসপাতালে (ঝিনাইদহ) এসেছে। ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু। ঘটনা...

“দেশজুড়ে বিএনডিএসের জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা”

“দেশজুড়ে বিএনডিএসের জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা”

by admin
September 16, 2026
0
8

 সংবাদ বিজ্ঞপ্তি (Press Release — সরাসরি প্রকাশের জন্য)   ‘যুক্তির আলপনায় আঁকি মুক্তির ক্যানভাস’ স্লোগানকে সামনে রেখে  যুক্তিনির্ভর ও সংলাপভিত্তিক সমাজ...

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

by admin
September 15, 2026
0
3

আবু নাঈম রিপন:স্টাফ রিপোর্টার।। উদ্ভোধন, গবেষণা, ও প্রযুক্তিগত সমাধান কে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রনালয়ের আয়োজনে ১২ইং...

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি।

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি।

by admin
September 8, 2026
0
96

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি। সে মোটরসাইকেল নিয়া প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছে চইলা গেসিলো। তার ভাষ্য, সে তারেক...

বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন : মদ খেয়ে ছিলেন অচেতন

বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন : মদ খেয়ে ছিলেন অচেতন

by admin
September 4, 2026
0
33

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে সেই তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। ওই তরুণী শুক্রবার বিকেলে জানিয়েছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d