জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিতিশীলতা দেখা দিবে এবং বাংলাদেশ বৈশ্বিক রাজনীতির বিরূপ চাপে পড়বে। যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার সরকারের মানসিকতা দেশকে সংকট গ্রস্ত করবে এবং দেশকে প্রচন্ড সংঘাতের দিকে ঠেলে দেবে। ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক পথকে বন্ধ করার পরিণতি ভয়ংকর বিপর্যয় ডেকে আনে, যা বাংলাদেশে অতীতেও প্রমাণিত হয়েছে। ইতিহাসের ভুল থেকে অবশ্যই সরকারকে শিক্ষা নিতে হবে।
বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কার ও মেরামতের কর্মসূচি নিয়ে অচিরেই ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ করছে। অবৈধভাবে ক্ষমতায় আসীন সরকারের দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশে গণআন্দোলনের বিষয়গত অবস্থা বিরাজমান। এখন শুধু প্রয়োজন দুর্বার গণআন্দোলন গড়ে তুলে একটি সফল গণঅভ্যুত্থান সংঘটন এবং সরকার পতন ও শাসন পদ্ধতির পরিবর্তন একই সাথে সম্পন্ন করতে হবে।
সভায় আগামী ১১ সেপ্টেম্বর ফেনী জেলা জেএসডির কাউন্সিল অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়।
আজ ফেনী জেলা জেএসডির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জেএসডির সভাপতি জনাব কপিল উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক বাবু হিরালাল চক্রবর্তী, অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার,বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম মাষ্টার, কামাল উদ্দিন ভুইয়া,কামাল উদ্দিন মজুমদার সাজু ,হালিম উল্লাহ মজুমদার, সুলতান আহমদ,তাহের উদ্দিন মহিম, মোহাম্মদ আলী জিন্নাহ, এম এইচ জাহাঙ্গীর,এ কে এম ফিরোজ,আনোয়ার হোসেন,মাষ্টার জামাল উদ্দিন, মোতাহের হোসেন মুরাদ প্রমুখ
Post Views: 285
Related