রংপুর বিভাগীয় প্রতিনিধি: জনগণের ভোট ও সমর্থনের চেয়ে আওয়ামী লীগ ভারতের সমর্থনে বেশি আগ্রহী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেন, ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ সরকারের জনগণের ভোট ও সমর্থনে আগ্রহ নেই। বর্তমান সরকার ভারতের আশীর্বাদে ক্ষমতায় রয়েছে। এতে কোনো সন্দেহ নেই। তারা বিদেশি শক্তির সহযোগিতায় ক্ষমতা জবরদখল করে আছে। ২০ আগস্ট শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিএনপির বিভাগীয় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ এসব কথা বলেন। খুন, গুম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে মিছিল ও সমাবেশের লক্ষে রংপুরে বিভাগীয় এ প্রস্তুতি সভা করা হয়। সভায় হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এমন সহযোগিতা ভারতের কাছে চাইতে পারেন না। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়টি এখন আওয়ামী লীগ অস্বীকার করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দেশকে দেউলিয়া ও দুর্নীতিগ্রস্থের হাত থেকে রক্ষায় জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনসাধারণকে সঙ্গে নিয়ে সর্বাতœক আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক স¤পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক স¤পাদক আনিসুজ্জামান বাবু, সহ-সাংগঠনিক স¤পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







