৪ জুন বিকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কমরেড রনো’র শোকসভা আয়োজন কমিটি দিনাজপুরের আহবায়ক কবি, সাহিত্যিক ও ছড়াকার অধ্যাপক জলিল আহমেদের সভাপতিত্বে ও মনিমেলার সভাপতি নুরুল মতিন সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত সরণ সভায় প্রয়াত কমরেড আকবর খান রনো’র কর্মময় জীবন ও দর্শনের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিপ্লবী কমিউনিস্টলীগ দিনাজপুরের সাধারণ সম্পাদক আক্তার আজিজ। অন্যদের মধ্যে স্মৃতিচারণ করেন বাংলাদেশ কমিউনিস্ট পাটির কেন্দ্রয়ী কমিটির সদস্য আলতাফ হোসেইন, দিনাজপুর জেলা কমিটির সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মোশারফ হোসেন নান্নু, জেলা জাসদের সভাপতি অ্যাড. লিয়াকত আলী, জেলা বাসদের সমস্বয়ক কমরেট কিবরিয়া হোসেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও জেষ্ঠ্য সাংবাদিক চিত্ত ঘোষ, দৈনিক ভোরের আকাশের প্রকাশক কমরেড এসএম আব্দুল্যাহ নুরুজ্জামান, উদীচী কেন্দীয় কমিটির সহ—সভাপতি রেজাউল রহমান রেজু, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড মনিরুজ্জামান মনির, বাংলাদেশ ওয়াকার্স পাটির দিনাজপুর জেলা শাখার সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান। আলোচকবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সমন্বয় কমিটির নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কমরেড হায়দার আকবর খান রনো ১৪ টি সশস্ত্র ঘাটি তৈরি করে মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হয়ে দয়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সিপিবি’র উপদেষ্টা ছিলেন। তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে ছাত্র ইউনিয়ন দেশের বৃহত্তর ছাত্র সংগঠনে পরিণত হয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রমিক শ্রেণির মুক্তি সংগ্রামে সর্বাত্মক নিয়োজিত ছিলেন। বক্তারা বলেন, তিনি বেঁচে থাকবেন আমাদের মুক্তি সংগ্রামের প্রতিটি পদক্ষেপে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







