আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২২ইং রোজ শনিবার বিশিষ্ট লেখক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক, CSTv News চ্যানেল সংবাদ এর সম্মানিত চেয়ারম্যান ও জাতীয় সাপ্তাহিক ভাঙাগড়া সহ সম্পাদক সাংবাদিক হাসনাত তুহিন(লন্ডনী’র)পিতা মরহুম হাজী আবু নাছের লন্ডনী’র ২২ তম মৃত্যুবার্ষিকী (রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা)। সাংবাদিক হাসনাত তুহিন(লন্ডনী’র)পিতা মরহুম হাজী আবু নাছের লন্ডনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জমুা নামাজের পর বিভিন্ন মসজিদ,মাদ্রাসায়,এতিমখানায়,মক্তবে কোরআন খতম মিলাদ ও দোয়ার আয়োজন চলছে।এবং সেই সাথে আমাগীকাল ও বিভিন্ন মসজিদ,মাদ্রাসায় ও এতিমখানায় কোরআন খতম,মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সাংবাদিক নেতা হাসনাত তুহিন জানান,আমার বাবা ০৫ই ফেব্রুয়ারী ২০০০ইং সালে লন্ডন প্রবাসে ৪১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের একজন কৃতিসন্তান। বর্তমানে দাগনভূঞা পৌরসভায় দক্ষিণ আলিপুর রোড় বেতুয়া ৩ নং ওয়ার্ডে তার বাড়ি রয়েছে। তিনি জীবিত থাকাকালীন সময়ে তার হাত ধরে দাগনভূঞা ও ২নং চরপার্বতী ইউনিয়নের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছিলেন।তিনি যখন লন্ডন থেকে দেশে আসতেন তখন তার নিজ বাড়িতে অসহায় হতদরিদ্র,গরীব-দুঃখী পরিবারের সদস্যদের উপস্থিতি দেখা যেত এবং তিনি দুই হাত ভরে অসহায় মানুষদের সহযোগিতা করে পাশে থাকতেন বলে জানিয়েছেন এই সাংবাদিক নেতা। সাংবাদিক নেতা হাসনাত তুহিন আরো জানান,তার বাবা এই দুনিয়ায় মায়া ছেড়ে চলে গেলেও তার বড় সন্তান হিসেবে বাবার আদর্শকে হৃদয়ে লালন করে যতটুকু সম্ভব হয় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে থাকেন।এই ছাড়াও তিনি সাংবাদিকতা করেন শুধু মাত্র অসহায় মানুষদের পাশে থাকে সহযোগিতা করে থাকেন এবং বাকি জীবনে যতদিন বেছে থাকবেন ততদিন সহযোগিতা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই সাংবাদিক নেতা। হাসনাত তুহিন সহ তাদের পরিবারের পক্ষ থেকে মরহুম বাবা হাজী আবু নাছের লন্ডনী’র জন্য দেশ-বাসী সহ সকল আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী,বন্ধুবান্ধব,সহকর্মীসহ পাঠকদের কাছে দোয়া ছেয়েছেন।
কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই
কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...








