Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সাদামাটা ধানের ব্যাপারি থেকে হাসিনা সরকারের পূর্ণমন্ত্রী সাধন

admin by admin
October 18, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জীবনটা ছিল সাদামাটা। তার শুরুটা ছিল ব্যবসা দিয়ে। নওগাঁর হাটে খুচরায় ধান-চাল কিনে গরুর গাড়িতে বিভিন্ন মোকামে বিক্রি করে তিনি ধান-চালের পাকা ব্যাপারিতে পরিণত হন। ৮০-এর দশকে নিজ এলাকায় একটি ধান ভাঙার কল প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন।

১৯৮৪ সালে প্রথম ইউপি চেয়ারম্যান এবং পরে উপজেলা চেয়ারম্যান হন। ২০০৮ সালে নওগাঁ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল থেকে হাসিনার সরকারের খাদ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এদিকে মন্ত্রী হওয়ার পর সাধনের সম্পদ বেড়েছে শতগুণ। এলাকার ও মন্ত্রণালয়ের উন্নয়ন কাজ থেকে বেপরোয়া কমিশন আদায়, সারা দেশের ধান-চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাল আমদানিতে দুর্নীতি, এলাকার পুকুর, জলাশয়, জমি দখলসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নওগাঁর রাজনীতিতে একচ্ছত্র অধিপতিও ছিলেন তিনি।

তার ভাই মনোরঞ্জন ওরফে মনা মজুমদার, ভাতিজা রাজেশ মজুমদার, মেয়ে তৃণা মজুমদারও এসব অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন। সরকার পতনের পর তারা সবাই এখন আত্মগোপনে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সাধনের দুই বাড়ি তালাবদ্ধ। নওগাঁ শহরের বাড়িটিতেও কারও কোনো আনাগোনা নেই।

 

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেজাউল ইসলাম বলেন, সংসদ-সদস্য হওয়ার পর থেকেই সাধন বাবু সবকিছু নিয়ন্ত্রণে একটি পারিবারিক সিন্ডিকেট করে ফেলেন। দলের ত্যাগী নেতাকর্মীরা তার ধারেকাছে ঘেঁষতে পারেননি। আমাকে জেলা কমিটি থেকে এবং চেম্বারের পরিচালক পদ থেকে সরিয়ে দেন। অনেকের ওপর অত্যাচার করেন কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি খালেকুজ্জামান বলেন, ক্ষমতার প্রভাবে সাধন বাবু নিজের ভাই মনা মজুমদারকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ছোট মেয়ে তৃণা মজুমদারকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বড় মেয়ে কাবেরী মজুমদারকে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি করেছিলেন। জেলার বিভিন্ন ইউপি ও উপজেলা চেয়ারম্যান পদে ব্যাপক মনোনয়ন বাণিজ্য করেন সাধন।

 

রাজশাহী অঞ্চলের কয়েকজন অটো রাইস মিল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ থেকে সরকার পতনের আগ পর্যন্ত ধান চালের ক্রয়, সংগ্রহ, আমদানি মজুত-সবকিছু নিয়ন্ত্রণ করতেন সাধন নিজে ও তার ভাই মনা মজুমদার। ভারত থেকে চাল আমদানির বরাদ্দ পেতে ব্যবসায়ীরা মনার কাছে ধরনা দিতেন। এজন্য তাকে দিতে হতো মোটা অঙ্কের কমিশন। ধান চালের অভ্যন্তরীণ সংগ্রহেও মনা মজুমদার ছিলেন শেষ কথা। গত কয়েক বছরে সাধনের ঘনিষ্ঠ নওগাঁ ও বগুড়ার কয়েকজন মিল মালিক ও চাল ব্যবসায়ীকে একচেটিয়া আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। সাধন ঘনিষ্ঠ বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডজনখানেক মিল মালিক নিয়ন্ত্রণ করেছেন চালের মজুত ও বাজার।

একাধিক খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ভাতিজা রাজেস, মেয়ে তৃণা ও জামাই আবু নাসের (পিএস) মন্ত্রণালয়সহ খাদ্য বিভাগের নিয়োগ, পদোন্নতি, পদায়নে ও বদলিতে বাণিজ্য করেছেন। বিশেষ করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি), খাদ্য পরিদর্শক, উপজেলা-জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে বদলিতে কোটি টাকা পর্যন্ত বাণিজ্য হতো।

 

সাধন পরিবারের বিরুদ্ধে নওগাঁর তিন উপজেলা সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের সরকারি-বেসরকারি পুকুর-জলাশয় দখলের অভিযোগ রয়েছে। জানা গেছে, এই তিন উপজেলায় ৬ হাজারের বেশি সরকারি পুকুর রয়েছে। গত সাড়ে ১৫ বছরে সাধনের ভাই মনা মজুমদার ও ভাতিজা রাজেশের সম্মতি ছাড়া সরকারি পুকুর ইজারা দিতে পারেনি উপজেলা প্রশাসন।

নিয়ামতপুরের মাছ চাষি আব্দুল হাকিম বলেন, কোনো সরকারি পুকুর নিলাম প্রকাশ্যে হতো না। সাধন সিন্ডিকেট কিছু পুকুরে নিজেরা মাছ চাষ করত আবার অন্যগুলো টাকা নিয়ে দিয়ে দিত। আমরা যারা মাছ চাষি তাদের সাধ্য ছিল না পুকুরের কাছে ঘেঁষার।

এলাকাবাসী আরও জানান, শুধু পুকুর-জলাশয় নয়, এলাকার হাট-বাজারের ইজারা পেতেও সাধনের ভাই মনাকে দিতে হতো টাকা। মনার নির্দেশে হাট-বাজারের নিলাম দেখানো হতো কাগজ-কলমে। মনা যার কাছে বেশি টাকা পেতেন তাকেই দিতেন হাট-বাজারের ইজারা।

আব্দুস সামাদ নামে পোরশার এক ব্যবসায়ী বলেন, তিন উপজেলার হাট-বাজার নিলামে কারচুপির কারণে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব হারিয়েছে।

সূত্র-যুগান্তর

Post Views: 213

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d