সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
৯ই আগষ্ট মঙ্গলবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে স্থানীয় পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তমঞ্চে জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি মিঃ ভুট্টু পাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ,সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা সাংগঠনিক সম্পাদক অজিত সরকার, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক ক্ষুদিরাম এক্কা, সাংগঠনিক সম্পাদক বুধু নোনার, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি শ্রীকান্ত কুমার উরাও, সাধারন সম্পাদক মিলন কুজুর প্রমূখ।
গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।...








