আলমগীর হোসেন, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে মারপিট ও টাকা ছিনতাই এর ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী উপজেলার করলডাঙ্গা গ্রামের মজিবর এর স্ত্রী নাজমা বেগম (৪০)। এবং মামলার পর একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন বেলা সাড়ে ১১ টার দিকে করল ডাঙ্গা গ্রামের নিকটবর্তী মন্ডল বাড়ির সামনে আমবাগান কে কেন্দ্র করে পূর্বশত্রু তার জেরে করলডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর পুত্র সাইফুল ইসলাম (৪৬), একই গ্রামের খাইরুল(৫০), সাইফুল ইসলামের পুত্র হৃদয় (২৬) পথরোধ করে তিলনা হতে সাপাহার অভিমুখে আসা ভুক্তভোগী মুজিবর রহমান এর মোটরসাইকেল আটক করে মারপিট করে তার নিকট হইতে এক লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে ওই দিন ভুক্তভোগীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করলে ১ নং আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।
Views: 197
Related