আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তীব্র তাপদাহ চলছে দেশজুড়ে। এতে করে গরমে হাসফাস অবস্থা মানুষের। চলমান তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নওগাঁর সাপাহার উপজেলায় অবস্থিত খঞ্জন পুর বিজিবির উদ্যোগে ঠান্ডা শরবত, খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। উল্লেখ্য গত ২৩ এপ্রিল থেকে আজ পযন্ত চলমান রয়েছে। তারেই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার খঞ্জন পুর বাজার এলাকায় ১৪ ব্যাটালিয়নের অধিনস্থ খঞ্জন পুর বিজিবির কোম্পানী কমান্ডার মনিরুজ্জামান (মনির) এর উদ্যোগে দৈনিক ৩০০ শতাধিক তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। ১৪ ব্যাটালিয়ন লে : কর্নেল : আ: হামিদ বলেন, ১৪ বিজিবি সব সময় ভালো কাজে সাবার পাশে থেকে কাজ করে আসছে। এরইধারাবাহিকতায় তীব্র তাপদাহে দৈনিক ৩০০ শতাধিক তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে ।
এসময় খঞ্জন পুর বিজিবির সদস্য এলাকার গণ্যমান্য ব্যাক্তি সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Views: 402
Related