হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ সবার অফুরন্ত ভালোবাসায় গত শনিবার এ রবিবার,৪ ও ৫ই এপ্রিল ২০২৬,সম্পন্ন হলো ডিজাইনার রুনি’র নান্দনিক ছোঁয়ায় সাজানো দু’দিনব্যাপী ‘বৈশাখী মেলা’।
নিউইয়র্কের জ্যামাইকার জ্যাশান পার্টি সেন্টার যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশ।খবর আইবিএননিউজ।
সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে দিয়েছিল এক অনন্য পূর্ণতা। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিলেন :”জারিব’স ফ্যাশন “শেরতাজ,”নুর’স কালেকশনস, “অনলাইন ক্লথ বাই পপি ,”বাণী এন্ড হার টিম
*বেস্ট কেক ইন টাউন,”এজে ফ্যাশন ,”আমারা ইভেন্ট ম্যানেজমেন্টসহ আরো অনেকেই ।
প্রতিকূল আবহাওয়াও ম্লান করেনি ক্রেতা-দর্শনার্থীদের উৎসাহ কিংবা পথচলার দৃঢ়তাকে।
দুপুর থেকে মধ্যরাত অবধি মানুষের পদচারণায় মুখরিত এই মেলা আয়োজকদের আত্মবিশ্বাসকে করেছে আরও সুসংহত।
মেলা’র শোভা বর্ধন করেছিলেন একঝাঁক নক্ষত্র। সামিনা চৌধুরী ও স্বপন চৌধুরী,
রবিন রাফান ও বৃষ্টি,
গুণী অভিনেতা আহমেদ শরীফ ও উনার সহধর্মিণী কবি মেহেরুন,
জনপ্রিয় জুটি প্রিয়া ডায়াস ও টনি ডায়াস,ফ্যাশন ডিজাইনার ওয়ালি উদ্দিন আহমেদ,আবীর আলমগীর ও কান্তা আলমগীর,সুমাইয়া চৌধুরী ও নিকোলাস। বাংলাদেশ কমিউনিটির মধ্যমণি নার্গিস আহমেদ এবং তারুণ্যের প্রেরণা ফাতিমা সাহাব রুমা সহ অনেকেই তাদের উপস্থিতির মাধ্যমে একাত্মতা জানিয়েছেন আয়োজকদের।
চারিপাশে বিভিন্ন মেলা ও ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও ক্রেতা দর্শক ও শুভাকাঙ্খীদের উপস্থিতি এবং নেপথ্যে থেকে যারা ভালোবাসার ছায়া বিলিয়েছেন অবিরাম,তাদের আন্তরিকতার প্রতি আয়োজকদের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আগত অতিথিগন এবং অন্যতম
ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষে সাংবাদিক ও সংগঠক নিসার জামিল শুড্ডু ।








