আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দৌলত জ্জামান সরকার বার্ধক্য জনিত কারণে মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় নিজবাড়ী পৌরসভাধীন গোরদহ উত্তরপাড়া গ্রামে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার স্ত্রী গত দুই বছর আগে ইন্তেকাল করেছেন। তার ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ৪টায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও জাহিদুল ইসলাম হেলাল, পৌর মেয়র সাইফুল ইসলাম, থানা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ’সহ স্থাণীয় মুসল্লীগণ, বিভিন্ন শ্রেণি পেশার শতশত লোকজন উপস্থিত ছিলেন। এদিকে, মরহুম দৌলত জ্জামান সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







