স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগারের সদস্যরা সংগঠনের সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুলের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এসময় প্রধান উপদেষ্টা সাবিনা সুলতানা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মদন মোহন চক্রবর্তী, নির্বাহী সদস্য সুলেখা বেগম, ক্যাপ্টেন হাফিজুর রহমান, সদস্য রমেশ চন্দ্র বিশ্বাস, সুধা রানী কুন্ডু ও মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এএফএম হারিসুল্লাহ ও নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, স্বাধীনতা অর্জন করাটা যতটা কঠিন তার চেয়ে বেশী কঠিন হলো ধরে রাখাটা। দল মত বাদ দিয়ে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







