Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তির খোঁজ মিলল ফ্লোরিডায়

admin by admin
March 3, 2025
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনা সম্পত্তির খোঁজ মিলেছে। তার বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয়, জমি কিনেছেন যুক্তরাষ্ট্রেও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ফ্লোরিডার ওকালা ন্যাশনাল ফরেস্টের পশ্চিম সীমান্তে ৫০ শতাংশের মতো (আধ একর) জমি কিনেছিলেন। এই জায়গা অরল্যান্ডো থেকে উত্তরে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। এই ভূমি নিয়ে শিগগিরই আন্তর্জাতিক মামলা হতে পারে। এই জায়গা এখনো বনভূমির অংশ। সেখানে কোনো কাজ কর্ম হয়নি বা পরিস্থিতির পরিবর্তন হয়নি।

 

স্থানীয় মেরিয়ন কাউন্টির সম্পদ মূল্যায়নকারীর রেকর্ডে দেখা গেছে, এই জমি দুই দশক আগে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কিনেছিলেন। জমিটি কেনা হয়েছিল ৪৮ হাজার ডলারের বিনিময়ে। এই জমি ক্রয় মূলত আওয়ামী লীগ সরকারের আমলে এমপি হিসেবে দায়িত্ব পালনকালে জাবেদ যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার অংশ।

ফিন্যান্সিয়াল টাইমস জাবেদ ও তার নিকটাত্মীয়দের অন্তত ২৯৫ মিলিয়ন ডলার ব্যয়ে অর্জিত ৪৮২টি সম্পত্তি শনাক্ত করেছে। এগুলো কেনা হয়েছিল ১৯৯২ থেকে ২০২৪ সালের মধ্যে। জাবেদের সম্পত্তিগুলোর মধ্যে—দুবাইয়ের চকচকে বুরজ খলিফা জেলা এবং এর পাম জুমেইরা কৃত্রিম দ্বীপপুঞ্জের ফ্ল্যাট, লন্ডনের আশপাশের শহরগুলোর একাধিক ফ্ল্যাট। এর মধ্যে একটি দুই বেডের ফ্ল্যাট তৈরি হচ্ছে লন্ডনের স্লাফ রেল স্টেশনের কাছে।

এসব সম্পত্তি কেনায় যে পরিমাণ অর্থপাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, সেগুলো এখন ফেরত চাইছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৫ বছরে যারা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে, তাদের একজন এই সাবেক মন্ত্রী। জাবেদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যগুলোর একজন।

 

শেখ হাসিনার ভূমিমন্ত্রী হওয়ার আগে জাবেদ পাঁচ বছরেরও বেশি সময় ধরে এমপি ছিলেন। ২০২৩ সালে তিনি সংসদে ঘোষণা করেন, তার ২ দশমিক ৩ মিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ আছে। ২০১৭ সাল পর্যন্ত তার সর্বশেষ ঘোষিত আয়কর রিটার্নে বলা হয়, তার কোনো বৈদেশিক আয় নেই। জাবেদ এবং তার কিছু আত্মীয়ের বিরুদ্ধে বাংলাদেশি একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আছে।

অন্তর্বর্তী সরকার দ্বারা চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মানসুরের অনুমান, শেখ হাসিনার আওয়ামী লীগ দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে অন্তত ১৬ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে।

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘এটা জনগণের টাকা, তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই টাকা প্রকাশ্য দিবালোকে নিয়ে গেছে।’

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আওয়ামী রেজিমের সঙ্গে যুক্ত শীর্ষ ধনকুবেরদের একজন। তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘তিনি ভূমি মন্ত্রী ছিলেন এবং মনে হচ্ছে, তিনি জমি খুবই ভালোবাসেন।’

এফটির বিশ্লেষণে দেখা গেছে, জাবেদ এবং তার নিকটাত্মীয়রা এত বেশি সম্পত্তির মালিক যে, তাদের সব তথ্য সামনে আসেনি। এই পরিবারের মালিকানায় যুক্তরাজ্যে ৩১৫টি, দুবাইয়ে ১৪২টি, নিউইয়র্কে ১৬টি, ফ্লোরিডায় ৬টি এবং নিউজার্সিতে ৩টি সম্পত্তি আছে। এফটি আরও শনাক্ত করেছে, অন্তর্বর্তী সরকারের নজরে থাকা অন্যান্য বাংলাদেশি অভিজাত সিঙ্গাপুর এবং কানাডার মতো দেশে ৫৭৮ মিলিয়ন ডলারের সম্পত্তি অর্জন করেছে।

ইউনূস অভিজাতদের দ্বারা ব্যাংক লুটের অভিযোগকে ‘মহাসড়ক ডাকাতি’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, অর্থ ‘ফিরিয়ে আনা আবশ্যক’। হাসিনার আমলের পর বাংলাদেশ পুনর্গঠনে মনোনিবেশ করছে। কর্তৃপক্ষ আওয়ামী শাসনের আমলে লুট ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চেষ্টা করছে। কারণ, দেশের উন্নয়নশীল অর্থনীতির জন্য এই অর্থ ফিরিয়ে আনা প্রয়োজন।

এই প্রচেষ্টা দেশের বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জিং পরীক্ষা হতে যাচ্ছে। কারণ, এটি দুই বিভাগ এখনো হাসিনার অনুগতদের দিয়ে পূর্ণ। ড. ইউনূসের শিবির অবশ্য এই বাধার বিষয়ে সতর্ক।

বিশ্বের বিভিন্ন প্রান্তেই এমন রেজিমের পতনের পর ক্ষমতায় আসা সরকারগুলো অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করেছে। কিন্তু সেই প্রচেষ্টা আইনি বা অন্যান্য কারণে ব্যর্থ হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আংশিক সাফল্য পাওয়া গেছে। অবশ্য বাংলাদেশের এই প্রচেষ্টায় ইউএস ট্রেজারি তথা মার্কিন অর্থ মন্ত্রণালয় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

অর্থ ফেরত আনার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে—অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে দেশে মামলা দায়ের করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য স্থানে আনুষ্ঠানিক আন্তর্জাতিক আইনি সহায়তা অনুরোধ প্রস্তুত করা যা ভবিষ্যতে সম্ভাব্য আন্তর্জাতিক মামলার পথ প্রশস্ত করবে।

ড. ইউনূস বলেন, ‘যদি আমরা মনে করি যে, বিশ্বটা একসঙ্গে বসবাসকারী বন্ধুদের একটি কমিউনিটি এবং যদি আমার টাকা চুরি হয়ে আপনার দেশে জমা হয়, তাহলে আমি মনে করি এটা ফিরিয়ে আনার জন্য আমাদের সাহায্য করার একটি বাধ্যবাধকতা আছে।’

এদিকে, যুক্তরাজ্যে জাবেদের রিয়েল এস্টেট সাম্রাজ্যের আকার, সাবেক ব্রিটিশ মন্ত্রী ও হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি গ্রহণের অভিযোগ অর্থনৈতিক অপরাধ এবং অবৈধ অর্থ প্রতিরোধের লক্ষ্যে প্রবিধানের শক্তি এবং ব্রিটিশ সরকারের নোংরা অর্থের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে।

ব্রিটিশ এফবিআই-খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি আয়োজিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সমন্বয় কেন্দ্র বলেছে, তারা ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাবেক সরকারের বিরুদ্ধে থাকা বড় দুর্নীতির অভিযোগ তদন্তের প্রচেষ্টায় সহায়তা করার সুযোগ খুঁজছে।’

এই বিষয়ে জানতে চেয়ে সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি জবাব দেননি। তাঁর ভাই আনিসুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও কিছু সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগ আছে। তিনি ই-মেইলে বলেছেন, তাঁর নিজের ব্যবসায়িক স্বার্থ আলাদা এবং তিনি তাঁর ক্রয়গুলো সঠিক ‘ডিউ ডিলিজেন্স’-এর মাধ্যমে সম্পন্ন করা বন্ধক এবং পিতার কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে তাঁদের সংযোগ থাকায় তাঁদের পরিবারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

Views: 230

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

by admin
October 18, 2026
0
3

ডেস্ক প্রকাশ: ২২:৪৬, ১৮ অক্টোবর ২০২৬| আপডেট: ২২:৫৪, ১৮ অক্টোবর ২০২৬সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম ও বিয়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে...

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

by admin
October 18, 2026
0
3

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১...

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

by admin
October 18, 2026
0
11

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে গুজব বলে আখ্যায়িত করেছেন...

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 18, 2026
0
19

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

by admin
October 18, 2026
0
9

হিলি: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে...

ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

by admin
October 18, 2026
0
14

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১০ পর্যটক, যাদের মধ্যে একই পরিবারের ছয়জন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি October 18, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 18, 2026
  • মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক October 18, 2026
  • ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর October 18, 2026
  • ২০ অক্টোবর ১৪তম মৃত্যুবার্ষিকী : ভাষা সেনানী অলি আহাদ চির বিদ্রোহী জননায়ক October 18, 2026
  • সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ October 18, 2026
  • দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ October 18, 2026
  • ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি October 18, 2026
  • টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা October 18, 2026
  • কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ October 18, 2026
  • নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” October 18, 2026
  • কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী। October 18, 2026
  • মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র October 18, 2026
  • বদলগাছীতে ওসির সভা বর্জনে প্রপাগান্ডা ও অপসাংবাদিকতার অভিযোগ October 18, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল October 18, 2026
  • ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! October 18, 2026
  • প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ October 18, 2026
  • সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি। কলমে: #এস এম আবদুল বারেক। October 18, 2026
  • ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন: বুড়িচংয়ের কৃতি সন্তান ডা. মো. জাহিদ হাসানের সাফল্যের গল্প October 18, 2026
  • সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ October 18, 2026
  • বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা বন্ধ না হলে এবং মেজর(অবঃ)আকতারুজ্জামান রজ্ঞনের মুক্তি না দিলে শাটডাউনের হুমকি প্রবাসী নাগরিক সমাজের October 18, 2026
  • মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী October 18, 2026
  • রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা October 18, 2026
  • রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার October 18, 2026
  • * দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’ October 18, 2026
  • রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার October 18, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে October 18, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা October 18, 2026
  • রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায় সনাতনীদের পূজোর বস্ত্র বিতরন October 18, 2026
  • কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান October 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

      স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

      October 18, 2026
      সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

      সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

      October 18, 2026
      মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

      মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d