Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

সাভার সরকারি কলেজ মাঠে অবৈধ বাণিজ্য মেলা হাইকোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য

admin by admin
March 28, 2023
in অপরাধ, ঢাকা বিভাগ, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

হাইকোর্ট এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের নির্দেশনা অগ্রাহ্য করে সাভার সরকারি কলেজ মাঠে একজন অবাঙালির নেতৃত্বে শুরু করা একটি অবৈধ বাণিজ্য মেলা থেকে একটি চক্র প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। জেলা—উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং সাভার সরকারি কলেজ কতৃর্পক্ষ এ ব্যাপারে নির্বিকার। অফিসিয়াল অনুমতির তোয়াক্কা না করে আয়োজিত ঐ মেলায় কোন রকম বাধা ছাড়াই গত ২৫ দিন ধরে জন প্রতি ১০ টাকা হারে প্রবেশ মূল্যে প্রতিদিন ২০—২৫ হাজার মানুষের সমাগম ঘটছে। শুক্র ও শনিবার উপচেপড়া মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকছেনা।

জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই চালুকরা অনুমেয় ৩০ কোটি টাকা বাজার মূল্যের সাভার কলেজ মাঠের ওই মেলাটির আয়োজক গণচেতনা নামের কথিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্ণধার আটকেপড়া পাকিস্তানীদের একজন জয়নাল আবেদীন লালু নামের অবাঙ্গালী।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা, ২০২৩ নামে চলমান এই মেলার জন্য কোন কর্তৃপক্ষেরই অনুমতি নেই। প্রযোজ্য কোন শর্তও সেখানে মানা হয়নি। অথচ ইতোপূর্বে ঐ একই মাঠে মুক্তিযোদ্ধা সংসদ, সাভার প্রেসক্লাব—স্মার্ট আই, গোপালগঞ্জ—জলিরপাড় ক্ষুদ্র—কুটির শিল্প ও বাজারজাত করণ বহুমুখী সমবায় সমিতি লিঃ সহ কয়েকটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম শীর্ষক অনুষ্ঠানমালাসহ বাঙালির গৌরবের বিষয় বিজয়মেলা অনুষ্ঠানের অনুমতির আবেদন করেছিল। তাদের আবেদনে কয়েকজন মন্ত্রী—এমপি’র সুপারিশ সত্ত্বেও জেলাপ্রশাসন তা নাকচ করে দেয়। সে সময় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলা করায় হাইকোর্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কথা বলে সেসব আবেদন না মঞ্জুর করে তা নথিজাত করা হয়। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে সাভার প্রেসক্লাব ও স্মার্ট আই’র যৌথ উদ্যোগে বিপুল ব্যয়ে গড়ে তোলা বর্তমানে চলমান মেলাটির একই জায়গায় এনাম মেডিকেল সংলগ্ন তারাপুরের সাভার কলেজ মাঠের একটি ভরা মেলা গুড়িয়ে দেয়া হয়। ২০১৫ সালেমিরপুর সেনপাড়া পর্বতা স্কুল মাঠসহ অনেক স্থানেই অনুরূপ ঘটনা ঘটে। অথচ “এনাম মেডিকেল মাঠ”—এর নামে মেলার প্রচারণার আড়ালে সেই সাভার কলেজ মাঠেই একজন অবাঙালির নেতৃত্বে অবাধে চলছে“ তাঁত বস্ত্র ও হস্তশিল্প” নামের বাণিজ্য মেলা।

বাণিজ্য মন্ত্রণালয়ের ২২ জুন, ২০২২ তারিখের পরিপত্র অনুযায়ী যেকোন মেলা তা যে নামেই অভিহিত হোক না কেন, সেখানে বিক্রয় বা বিনিময়ের ব্যবস্থা থাকলে তা বাণিজ্য মেলা হিসেবেই গণ্য হবে। এ ধরনের মেলার জন্য আয়োজককে জেলার চেম্বার অব কমার্সের সম্মতিপত্র, ট্রেড লাইসেন্স, ভ্যাট, আয়কর সনদ, মেলার সময়কালের ব্যপ্তি অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ফি জমা দেয়ার ব্যাংক চালানসহ জেলা প্রশাসকের শর্তসাপেক্ষ অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোন ধরনের মেলা করার ক্ষেত্রে ২০১৫ সালের ২৫ জুন হাইকোর্টের একটি মামলার রায়ে বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি জে এন দেব চৌধুরীর দ্বৈত বেঞ্চ নিষেধাজ্ঞা প্রদান করেন। তার আগে ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং পরে ২০২২ সালের ২৯ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রের ৫ এর চ ধারায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোন ধরনের মেলা না করার বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এসব নিষেধাজ্ঞার কোন কিছুর তোয়াক্কা না করেই কথিত গণচেতনা গত ৬মার্চ থেকে সাড়ম্বরে সাভার সরকারি কলেজ মাঠে“ তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা” নামের প্রায় ৩০ কোটি টাকা বাজার মূল্যের এই বাণিজ্য মেলাটি চালু করে।

কথিত গণচেতনা অত্যন্ত সচেতনভাবে এই মেলা আয়োজনের প্রতিটি ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেয়। সাভার সরকারি কলেজের মাঠ ব্যবহারের জন্য কলেজ কর্তৃপক্ষের শর্তসাপেক্ষ একটি প্রাথমিক অনুমতি থাকলেও হাইকোর্ট এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার বেড়াজালে মেলার প্রধান দুই ফটকে মেলার নাম এবং স্থান উল্লেখের প্রচলিত বিষয়টি সুচতুরভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রকৃত সত্য আড়াল করে প্রচারপত্রে স্থানের নাম বলা হচ্ছে“ এনাম মেডিকেল মাঠ”। এ ছাড়া মাইকিং, ইউটিউব প্রচার, ব্যানার এবং ১০ টাকা দামের প্রবেশ পত্রের কোথাও মেলার প্রকৃত স্থানের উল্লেখ নেই। এলাকার দরিদ্র তাঁতিদের জীবন—মান উন্নয়নে মানবিক বিবেচনায় মেলার অনুমতির আবেদন করা হলেও চলমান মেলার চরিত্র আবেদনের বিষয়বস্তুর সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। প্রকৃত অর্থে মেলাটি তার একক মালিকানাধীন। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রের ৫—এর ছ ধারার বিশেষ অবমাননা।
হাইকোর্ট এবং দুই মন্ত্রণালয়ের বিধিনিষেধ আরোপের কারণে এনাম মেডিকেল সংলগ্ন সাভার কলেজের এই মাঠটিতে দীর্ঘ প্রায় এক যুগ মেলা বাণিজ্য বন্ধ রয়েছে। ২০১৬ সালে সাভার প্রেসক্লাব এবং স্মার্ট আই নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে এনাম মেডিকেলের পাশের সাভার কলেজের এই মাঠটিতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম শীর্ষক অনুষ্ঠানমালা”সহ ইতিহাস ঐতিহ্য নির্ভর বিজয় মেলা অনুষ্ঠানের সমস্ত আয়োজন চূড়ান্ত করলেও শেষ পর্যন্ত ব্যয়বহুল সেই মেলাটি ভেঙে দেয়া হয়। জেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলা আয়োজনে নিষেধাজ্ঞার উল্লেখ করে সে সময় সাভার প্রেসক্লাব ও স্মার্ট আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার অনুমতির আবেদন না মঞ্জুর করে নথিজাত করেন। পরবর্তীতে গোপালগঞ্জ—জলিরপাড় ক্ষুদ্র ও কুটির শিল্প উৎপাদনকারী ও বাজারজাতকরণ সমবায় সমিতি লি: বাংলাদেশ তাঁতশিল্প শিক্ষা ফাউন্ডেশন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাভার উপজেলা কমান্ড কয়েক দফা ওই মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নিয়ে আবেদন করলেও একই কারণে জেলা প্রশাসন সে সবের অনুমতিও দেয়নি। অথচ সবাইকে তাক লাগিয়ে একজন অবাঙ্গালী মহল বিশেষের আনুকূল্য—প্রশ্রয়ে ওই মাঠে দোর্দন্ড প্রতাপে অবৈধভাবে প্রশাসনের অনুমতিবিহীন মেলাটি চালিয়ে যাচ্ছে।

৮৫ হাজার টাকা মূল্যের শতাধিক দোকান, ৮—১০লাখ টাকা মূল্যের কয়েকটি প্যাভেলিয়ন, বিনোদন সামগ্রী এবং ১০ টাকা মূল্যের দৈনিক ২—৩ লাখ টাকার প্রবেশপত্র বিক্রিসহ সামগ্রিক বেচা—কেনার গড় হিসেবে অনুমেয় ৩০ কোটি টাকা বাজার মূল্যের এই মেলা থেকে আয়োজক কমপক্ষে ৩ কোটি টাকা ব্যক্তি আয় করবেন বলে মেলা সংশ্লিষ্টদের কেউ কেউ হিসাব কষেছেন। এতে করে সরকার বিপুল অংকের টাকা রাজস্ব হারাবে।

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ ইমরুল হাসান বলেন, তিনি তারাপুরে সাভার সরকারি কলেজের মাঠটি শর্তসাপেক্ষে ব্যবহারের প্রাথমিক অনুমতি দিয়েছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পেলেই মেলা হবে, না হলে নয়। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি না মিললেও প্রায় ১৬ দিন ধরে মেলাটি চলছে। মেলাটি“এনাম মেডিকেল মাঠে” অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকের প্রচারণা প্রসঙ্গে অধ্যক্ষ ইমরুল হাসান হো হো করে হেসে ওঠেন এবং তীব্র প্রতিবাদ করে দৃঢ়তার সাথে বলেন, নো নো ওটি এনাম মেডিকেলের নয়, সাভার কলেজের মাঠ। শর্ত ভঙ্গ করে অনুমতিবিহীন মেলাটি কিভাবে চলছে জানতে চাইলে তিনি খেঁাজ নিয়ে বন্ধের নোটিশ দিবেন বলে জানান।

প্রসঙ্গে স্মার্ট আই এবং গোপালগঞ্জ—জলিরপাড় ক্ষুদ্র—কুটির শিল্প উৎপাদনকারী ও বাজারজাত করণ সমবায় সমিতি লি:—এর পরিচালক মোঃ সোলেমান মোল্লাহ বলেন, বর্তমানে গণচেতনা নামের প্রতিষ্ঠানের ব্যানারে চলমান বাণিজ্য মেলাটির ঐ একই জায়গায় মেলা অনুষ্ঠানের জন্য আমরা তিন দফা আবেদন—নিবেদন করি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলা করা যাবে না বলে বার বার আমাদের আবেদন নাকচ করা হয়। প্রশাসনের মৌখিক প্রতিশ্রম্নতিতে একবার মেলার সার্বিক প্রস্তুতি নিলেও পরে কোন লিখিত অনুমতি না দিয়ে বিপুল ব্যয়ে গড়ে তোলা আমাদের মেলাটি ভেঙ্গে দেওয়া হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, চলমান মেলার ক্ষেত্রে এখন কি আইনের ব্যত্যয় ঘটছে না?

উল্লেখ্য সাভার সরকারি কলেজের অধ্যক্ষের বরাবরে ২১ ডিসেম্বর ২০২২ তারিখে দেয়া স্থান বরাদ্দের পত্রে ১০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে মেলা অনুষ্ঠানের জন্য আবেদন করা হয়েছিল। কলেজের অনুমতি প্রাপ্ত হয়েই উল্লেখিত সময় থেকে মাঠটি দখলে নিয়ে সেখানে মেলার কাঠামো তৈরি করে নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় এক মাস পর গত ৪ মার্চ থেকে মাসাধিককাল সময়ের জন্য মেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালুকরা হয়। সেই থেকে ঐ মাঠে কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় ছেলেমেয়েদের খেলাধূলা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ১৯ জুন ২০২২ এর পরিপত্রের ৫ এর খ ধারায় বলা হয়েছে “কোন কারণে নির্ধারিত তারিখে মেলা আয়োজন করা সম্ভব না হলে আবেদনকারীকে পুনারায় ‘ফি’ প্রদান করে আবেদন করতে হবে এবং তা নতুন আবেদন হিসেবে বিবেচি তহবে।” গণচেতনা’র আবেদনের নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও জেলা প্রশাসন কিংবা কলেজ কতৃর্পক্ষের নিকট তারা নতুন কোন আবেদন কিংবা আদৌ কোন ফি প্রদান করেনি। এটিও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রের মারাত্মক লংঘন।

উল্লেখ্য, ৫—৬ মাস আগে কথিতগণচেতনা চট্টগ্রামের বারইয়ারহাটে একটি অবৈধ বাণিজ্য মেলা পরিচালনা করে। শর্ত পূরণ করে জেলা প্রশাসনের অনুমতিনিতে ব্যর্থ হওয়ায় সেই বা রচতুরতার সাথে নাম পরিবর্তন করে “বাণিজ্য মেলা” কে “সস্তাবাজার” বলে চালিয়ে এক মাসের বেশি সময়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়।তারও আগে এই একই ব্যক্তি নবাবগঞ্জে অনুরূপ আরেকটি অবৈধ মেলা করেন।

বার্তাপ্রেরক:
ছোলেমান মোল্লা

Post Views: 327

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

by admin
September 19, 2026
0
17

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! নাটোর প্রতিনিধি: ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ...

মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান

মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান

by admin
September 17, 2026
0
15

মশা নিধনের নামে ভেজাল কীটনাশক সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে দিনভর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে...

একনেকে ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অনুমোদন

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

by admin
September 16, 2026
0
19

রাজধানীর তিনটি মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো...

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

by admin
September 16, 2026
0
45

নীলফামারী: নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই...

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

by admin
September 16, 2026
0
34

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুলশান...

আমি জাতি হিসাবে লজ্জিত!

আমি জাতি হিসাবে লজ্জিত!

by admin
September 16, 2026
0
6

নোয়াখালীর বাসিন্দা হিসাবে ভিষন ভাবে অপমান ভোদ করছি নোয়াখালি সরকারি হাসপাতাল থেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d