Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সামর্থ্যের মধ্যে ভারতকে ইলিশ দেওয়া উচিত!

admin by admin
September 13, 2024
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ইন্ডিযাতে ইলিশ পাঠানো উচিত। আসন্ন পূজোয় বাংলাদেশ থেকে সাধ্যমত
ইলিশের চালান উপহার হিসেবে দেওয়া দরকার। সেটা ভারতের চাহিদা মত না হলেও
আমাদের সামর্থ্য মত হতে পারে। তাদের সাম্প্রতিক কার্যকলাপে হাজার কারন
দেখিয়ে ভারতে ইলিশ না পাঠানোর যুক্তি খাড়া করা যায়। তবে বন্ধুপ্রতীম
প্রতিবেশি ভারতে পূজোয় ইলিশ পাঠালে সেটা তাদের ভুলের মোক্ষম জবাব হবে।
যেহেতু উপলক্ষ্য পূজো এবং ইলিশের সাথে ধর্মীয় উৎসব রঙিন করতে চায়,
কাজেই তাদের প্রার্থণার আলোকে ইলিশের বরতন নিয়ে এগিয়ে যাওয়া আবশ্যক
মনে করি। ইলিশ না চেয়ে যদি তারা আমাদের বন্দর ব্যবহার করতে চাইতো,
আকাশ সীমায় নতুন করে অধিকার চাইতো কিংবা করিডোর সুবিধা আদায় করতে
চাইতো তবে সেসবের সাথে ভিন্নমত পোষণ করতাম। প্রতিবাদ-প্রতিরোধে
রাস্তায় নামতাম, কাগজে লিখতাম কিংবা কথা বলতাম। শত কারনে আমি ভারতের
শাসক দলের নীতির বিরোধিতা করি। তবে যে ভারতবাসী বাংলাদেশের গণমানুষের
পক্ষে কথা বলে, আমি সেই ভারতবাসী বিরোধিতা কখনোই করি না। সীমান্ত
হত্যা বন্ধের জন্য জীবন উৎসর্গ করতে পারি কিন্তু যে ভারতের মানুষ
মুক্তিযুদ্ধের সময় কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে
স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহন করেছে- আমি সেই
কৃতজ্ঞতার ঋণ অস্বীকার করতে পারি না।

আমাদের ইলিশ আছে। জেলেদের জালে এ বছর প্রচুর ইলিশ ধরা পড়ছে।
বাজারগুলোতে সকল প্রকারের মাছের সম্মিলিত অংশের সাথে ইলিশ একাই সমানে
লড়ে যাচ্ছে। অতীতের তুলনায় যোগান অনেকই বেশি হলেও দামও বেশ চড়াই মনে
হচ্ছে। যেহেতু ইলিশ খাদ্য দ্রব্য এবং কেউ কোন খাদ্য চাইলে তাকে সেটা না
খেতে দেয়াও ভদ্রতা নয়। খাদ্য ভাগাভাগি করে খাওয়ার মধ্যেই কল্যাণ; শত্রু
হলেও তার সাথেও এ নীতির পরিপন্থি পথে হাঁটা ঠিক নয়। এমন নয় যে, বাজারে
ইলিশের সংকট চলছে এবং আমাদের লোকেরা খেতে পাচ্ছে না। দাম চড়া হলেও

দেশের মানুষ ইলিশ খাচ্ছে, আরাম পাচ্ছে। আসন্ন পূজোয় ভারতাবাসী যদি সামান্য
হলেও পদ্মার ইলিশ খেয়ে তাদের উৎসবকে রঙিন করতে পারে তবে তাদের দেশে
ইলিশ যাক। জেলেরা আরও লাভবান হোক, ব্যবসায়ীরাও মুনাফা করুক। ভারতের
প্রধানমন্ত্রী, পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রীসহ আরও কতিপয় বিশিষ্ট
ব্যক্তিবর্গকে বাংলাদেশ থেকে ইলিশ উপহার পাঠালে দ্বিপাক্ষিক সম্পর্ক
আরও উন্নত হবে। শাসকদলের মধ্যে যারা সবচেয়ে বেশি বাংলাদেশ বিরোধিতা
করে বক্তব্য-বিবৃতি দেয় তাদেরকে ইলিশ পাঠাতে যাতে ভুল না হয়। আমাদের
দেশের যে সকল ব্যক্তিবর্গ ভারতের মেহমান হয়ে আছে তাদেরকেও ইলিশের ভাগ
পাঠানো হোক! বাংলাদেশের জনগণের প্রতি ভারতের নির্মমতা আমাদেরকে
ব্যথিত করে। প্রতিশোধের ইচ্ছাও হয়তো জাগ্রত করে কিন্তু সেটা ইলিশ না দিয়ে
শোধ তোলা উচিত হবে না। খাদ্যদ্রব্য আটকিয়ে মানুষের সাথে মানুষের যুদ্ধ করা
উচিত নয়। তারা পানি দিযে আমাদের ডোবাতে পারে কিন্তু আমরা সেই পানিতে
থাকা ইলিশ পাঠিয়ে তাদেরকে ভালোবাসা জানাতে পারি। সুস্বাদু খাবারের স্বাদ
পৃথিবীর সকল মানুষের নাগালে থাক।

আশা করছি. ভারতের সাথে যে অম্লতার সম্পর্ক তৈরি হয়েছে তা স্থায়ী হবে না।
বাংলাদেশ এবং ভারত- উভয় দেশের স্বার্থে দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায়
রাখতে পারবে। যে নিকট প্রতিবেশি সে ধণী হোক কিংবা নির্ধণ- সদ্ভাব বজায়
রেখেই চলতে হয়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সূত্রে গাঁথা
এবং ভারতের নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশকে গুণতে হবে- কাজেই বৈরিতার
সম্পর্ক ধরে রাখলে দু’পক্ষেরই ক্ষতি হবে। এতোদিন বাংলাদেশ থেকে প্রতিরোধ
পায়নি বলে ভারত বিবেকহীন প্রতিবেশিসূলভ আচরণের সুযোগ পেয়েছে এবং
বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শাসকগোষ্ঠীর সুবিধার জন্য নতজানু
কূটনৈতিক আচরণ বজায় রেখেছে। সেজন্য বাংলাদেশ ন্যায্য পানি পায়নি, সীমান্ত
হত্যা বজায় থেকেছে এবং কোন আগাম সতর্কতা ছাড়াই বারবার ব্যবসায়িক
চুক্তি অমান্য করে পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশের
সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার

করে, করিডোর-ট্রানজিট সুবিধা আদায় করে ভারত তার স্বার্থে সময় ও অর্থ
সাশ্রয় করেছে। ভারত বাংলাদেশের সথে সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কখনো
কখনো বন্ধুত্ব ভাবাপন্ন থেকেছে আবার কখনো কখনো মোড়লগিরি করেছে। তবে
সময় এসেছে, ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের। যেখানে বুক
দেখানো প্রয়োজন সেখানো বুক দেখানোর এবং পিঠ দেখানোর প্রয়োজনেও পিছপা
না হওয়া!

ভারতের সাথে বাংলাদেশের নতুন শুরুটা ইলিশ কূটনীতির মাধ্যমে আরম্ভ হতে
পারে। তারপরেও যদি আশঙ্কা থাকে যে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক
আরও বেজায় অবনতির দিকে যাবে তবুও আসন্ন পূজোয় ভারতকে ইলিশ দেওয়ার
পক্ষে অবস্থান করবো, দাবি জানাবো। ভারতের সাধারণ মানুষ যাতে খাবার নিয়ে
বসে প্লেটে বাংলাদেশের ইলিশ না পাওয়া নিয়ে আফসোস না করে। রবের অসীম
রহমতে বিশ্বের ইলিশের মোট উৎপাদনের ৮২ শতাংশ বাংলাদেশের মানুষের হাতে
আসে। কাজেই এই নিয়ামতকে বিস্তৃত করতে হবে। আমাদের দেশের যা নাই, যা হয়
না তাও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে। আমাদের কাছে থাকা
হাজার হাজার টন রুপোলি ইলিশের অসামান্য স্বাদ প্রতিবেশিসহ বিশ্ববাসী
উপভোগের সুযোগ যাতে পায়- সেই ব্যবস্থা হোক। কড়কড়ে ইলিশ ভাজা খেতে
খেতে যাতে মানুষ বলতে পারে- এই মজাদার মাছ বাংলাদেশের ন্যাশনাল ফিশ! যে
পরিমান ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে তার সিকি অংশও বাজারে আসছে না।
আড়তদার ও ব্যবসায়ীরা ক্লোল্ড স্টরেজে মজুদ করছে। অতিরিক্ত
সামর্থ্যবানরা অপ্রয়োজনীয় অংশ ফ্রিজে সামলাচ্ছে! সেজন্যই লোকাল
বাজারগুলোতে ইলিশের দাম কমেনি। ইলিশ মৎস খাদ্য খায় না, হ্যাচারিতে লালন
করতে হয় না কিংবা রোগ-বালাইতেও তেমন মরে না। তবুও ইলিশের আকাশ ছোঁয়া
দাম রহস্যজনক। সিন্ডিকেট এখনো ভাঙেনি। জেলে লাভবান হলেও তাও কথা ছিল।
কিন্তু ভাগ্য বদল হচ্ছে ফড়িয়াদের। ভারতে ইলিশ পাঠিয়ে দেশের মানুষের সাথে
ভারতের সাধারণ জনসাধরণের মেলবন্ধন ঘটানো উচিত।

ভারত যে বছর কোরবানির ঈদের কয়েকদিন পূর্বে বাংলাদেশকে গরু দিবে না বলে
ঘোষণা দিয়েছিল- সে বছরের স্মৃতি এখনো বিস্মরণ হয়নি। তবে প্রতিশোধ যদি
ইলিশ দিয়েই নেওয়া হয় তবে, 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’-
এই সত্যের মুখোমুখি আর কোনদিনই হওয়া হবে না। শেখ সাদীর উত্তম ও অধম
কবিতার মানুষ ও অমানুষের মধ্যকার আচরণের বিস্তর ফারাক তিনি দেখিয়ে
গেছেন। বাংলাদেশ প্রশ্নে ভারত বহুবার অহংকার দেখিয়েছে। আমাদের পেষণ-
শোষণ করার চেষ্টা করেছে। পিঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়ে দাম চড়া করেছে।
চাল রফতানি বন্ধ করেছে। ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন চুক্তি করেনি কিংবা
যে সকল চুক্তি সই করেছিল সেগুলোও ন্যায়-নীতির সাথে বাস্তবায়ন করেনি। ’৭১
পরবর্তী বাংলাদেশের সাথে ভারত কখনোই সখ্যতা করতে চায়নি বরং নির্দিষ্ট
কোন দলের সমর্থন করে তাদের স্বার্থ হাসিল করেছে। এদেশের সাধারণ মানুষের
ইচ্ছাকে বারবার বলি দিয়েছে। ভারতকৃত সব ভুলের শাস্তি হিসেবেও ইলিশ প্রদান
থেকে বিরত থাকা উচিত হবে না। যদি সক্ষমতা থাকে, এমনকি যদি ভোগ হৃাস করে
হয় তবুও ভারতে কয়েক টন ইলিশ পাঠানো উচিত। মোদি সরকারের চরিত্র আর
ভারতবাসী চরিত্র সমান নয়। পারস্পারিক ভালোবাসার ক্ষেত্রে দু’দেশের সাধারণ
মানুষ চিরকাল উদারতা দেখিয়েছে। দুই দেশের মানুষকে রাষ্ট্রীয় সীমানার
কাঁটাতার আলাদা করেছে বটে কিন্তু তাদের মধ্যকার ভালোবাসা কোনদিন ভাগ
হয়নি। পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালিকে চির আপনার মানুষ বলেই মনে হয়।
ওখানেও আমার ভাইদের প্রতিচ্ছবি দেখি।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।
raju69alive@gmail.com

Post Views: 155

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d