শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর জেলা আ.লীগের সহ-সভাপতি এবং নাটোর-৩ আসনে আ.লীগের দলীয় প্রার্থী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এ বিজয় র্যালীর নেতৃত্ব দেন। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলা কোর্টমাঠ থেকে এ র্যালী শুরু হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আ.লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার
হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ নং ওয়ার্ডের রোদগ্রাম,নিশ্চিন্তপুর, কোচ...








