Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সিডর দিবস আজ ১৭ বছরেও মুছেনি ক্ষতচিহ্ন, গণকবর ঢেকে আছে ঝোপ-জঙ্গলে

admin by admin
November 14, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বরগুনা: ২০০৭ সালের ১৫ নভেম্বর। সেদিন দেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জেলাকে লন্ডভন্ড করে দেয় প্রলংয়কারী ঘূর্ণিঝড় সিডর। সেদিন হাজারো মানুষের প্রাণ কেড়ে নেয় ঘূর্ণিঝড়টি। ভয়াল সিডরের ১৭ বছর পার হলেও ঘূর্ণিঝড়টির স্মরণে এখনও চোখে জল চলে আসে উপকূলীয় এলাকার মানুষদের। কিন্তু দীর্ঘ দিনেও উপকূলীয় জেলা বরগুনার অপেক্ষাকৃত দুর্যোগ ঝুঁকিপূর্ণ নদী ভাঙন এলাকাগুলোতে এখনো নির্মিত হয়নি টেকসই বাঁধ। এরমধ্যে অনেক জায়গায় বেড়ি বাঁধ নির্মাণের কাজ চলমান থাকলেও, সেটি চলছে ধীরগতিতে। শুধু তাই নয়, ফি বছর একের পর এক ছোট-বড় ঘূর্ণিঝড় আঘাত হানলেও, এই এলাকার মানুষদের জন্য নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। যে আশ্রয়কেন্দ্রগুলো আছে, তার অনেকটাই আবার দূর্যোগের সময় হয়ে পড়ে বসবাসের অনুপযোগী।

২০০৭ সালের ১৪ নভেম্বর সন্ধ্যার মধ্যেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো মানুষে মানুষে ভরে যায়। পরদিন সকালে বৃষ্টিবাদল না থাকায় নির্ঘুম রাত কাটানো মানুষের অনেকেই নিজের বাড়ি ফিরে যায়। ইতিমধ্যে একটু জিরিয়ে নিয়ে সিডর আবার শক্তি সঞ্চয় করে আরও দুর্বার হয়ে ওঠে। সকাল শেষে ১৫ নভেম্বর ঘোষণা আসে সিডর নামের ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলাদেশের উপকূলে। দুপুর নাগাদ তা বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। সকালে বাড়ি ফিরে যাওয়া মানুষের কাছে এ ঘোষণা ‌‘রাখাল বালকের চিৎকার’ বলে মনে হয়েছিল। তাই অনেকেই আবার বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা ভাবেননি।

 

সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতি বাড়তে থাকে। রাত যখন বেজে ৯টা, ঠিক তখন বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদের কাছে উপকূল অতিক্রম করে সিডর। সেসময় ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় বরগুনা সহ খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল। ধ্বংসযজ্ঞ চলে বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, ঝালকাঠিসহ দেশের প্রায় ৩১টি জেলায়।

স্মরণকালের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সিডর মাত্র আধাঘণ্টায় তান্ডব চালিয়ে বরগুনা সহ দেশের গোটা দক্ষিণাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। লন্ডভন্ড করে দেয় পুরো উপকূল। প্রবল তরে পানি উপচে পড়ে এবং বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে মুহূর্তে চেনা জনপদ পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তূপে।

সে সময়ের সরকারি হিসাব অনুযায়ী, বরগুনা জেলায় এক হাজার ৩৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনো নিখোঁজ রয়েছে ১৫৬ জন। বেসরকারি হিসাব মতে ,নিহতের সংখ্যা প্রায় দুই হাজার। আহতের সংখ্যা আঠাশ হাজার পঞ্চাশ। দুই লাখ তের হাজার ৪৬১টি পরিবারের আংশিক ক্ষতি হলেও, সাতাত্তর হাজার ৪৫৪টি ঘর বিধ্বস্ত হয়। ফসলের ক্ষতি হয় দুই লাখ তেতাল্লিশ হাজার ৩৯৩ একরের। মৃত্যু হয় প্রায় ৩০ হাজার ৪৯৯ টি গবাদি পশুর। ক্ষতিগ্রস্থ হয় এক হাজার ২৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠান। চলাচলের অনুপযোগী হয়ে যায় ৪২০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্থ হয় এক হাজার ৭৯৭ সেতু ও কালভার্ট। অধিকাংশ এলাকায় দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট।

সিডর আক্রান্ত এলাকায় জায়গার অভাবে নিহতদের গণকবর দিতে হয়। অনেক মরদেহের কোনো পরিচয়ও পাওয়া যায়নি। কাপড়ের অভাবে অনেক মরদেহ পলিথিনে মুড়িয়ে দাফন করা হয়। ঘটনার এক মাস পরেও ধানখেত, নদীর চর, বেড়ীবাঁধ, গাছের গোড়া আর জঙ্গলের নানা আনাচে কানাচে থেকে মরদেহ, দেহের অংশবিশেষ অথবা কঙ্কাল উদ্ধার হয়। কেউ কেউ সিডর আঘাত হানার অনেক দিন পর স্বজনদের কাছে ফিরেও আসেন। স্মৃতি হারিয়ে অনেকেই আর গ্রামের বাড়ি খুঁজে পাননি। তাই ফিরতেও পারেননি পরিবারের কাছে।

ঘূর্ণিঝড় সিডরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর সম্মুখীন হয় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন। বিষখালীর নদীর ২২ ফুট জলোচ্ছ্বাসের পানি বেড়ীবাঁধ ভেঙে ও উপচে নিমজ্জিত হয়ে যায়। ৫ ক্যাটাগরির সুপার সাইক্লোন সিডরের ঘণ্টায় ৩০০ মাইল বেগে বাতাসের তান্ডবে দিক হারিয়ে ছুটে চলা বহু মানুষ জলোচ্ছ্বাসে মারা পড়ে। সড়কের পাশে একটু উঁচু জায়গায় ১৯ কবরে ২৯ জনের মরদেহ দাফন করা হয়।

 

সেই দিনের ভয়াবহ কথা বলতে গিয়ে নলটোনা ইউনিয়নের সেলিম শাহনেওয়াজ বলেন, ‘সিডর পার হয়ে আজ ১৭ বছর হতে চললো। কিন্তু এখনও বিষখালী নদী পাড়ের মানুষ আতংকে দিন কাটায়। যখনই সাগরে দুর্যোগের কথা শুনতে পায়, তখনই আতংক বেড়ে যায়। এখানে নদী ভাঙনে টেকসই বাঁধ নির্মাণ হয়নি। ক্রমাগত ভাঙনে তিন বেরিবাঁধ বিলীন হয়ে নদী বাড়ির কাছে চলে আসছে। অনেকে এখান থেকে চলে গেছে। বহুবার সরকারের সাবেক সংসদ সদস্য শম্ভুর কাছে গেছি কিছুই হয়নি। হয়তো দু এক বছরের মধ্যে আমাদেরও চলে যেতে হবে। জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও রাক্ষসী বিষখালীর থাবা থেকে রেহাই পাওয়া যাবে না। এইতো গত দুই মাস আগে রাতের দমকা হাওয়ায় বিধবা বয়স্ক নারী রানী বেগমের ঘরটি দুমড়ে মুচড়ে পড়ে গেছে। কিন্তু সরকারের কাছ থেকে কোন সহায়তা মেলেনি। আসলে নদী পাড়ের মানুষের দুর্যোগে টিকে থাকাতে কেউ এগিয়ে আসে না। সিডর দিবস আসলে পরে  খোঁজ নেয়। গণ কবরে ফুল দিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে আমাদের কথা ভুলে যায়।’

২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলজুড়ে প্রলংয়করী ঘূর্ণিঝড় ‘সিডর’ সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা উপজেলায় মারা যাওয়া ৩৪৯ জনের তালিকা করেছিল জেলা প্রশাসন। একাধিক ম্যজিস্ট্রেটের তত্ত্বাবধানে করা তালিকা অনুযায়ী তাদের পরিবারকে সরকার সাধ্যমতো সহায়তা প্রদান করে এবং পুনর্বাসনে বেসরকারি সংস্থাও সহায়তা করে। তবে এর বাইরে ৪৬ জন জেলে ঝড়ের আগে সাগরে মাছ ধরতে গেলে তারা আর ফিরে আসতে পারেননি। তাদের মরদেহ হয়তো সামুদ্রিক প্রাণির খাবারে পরিণত হয়েছে; সে জন্য তারা মৃতদের তালিকাভুক্তও হননি। তাদের পরিচিতি দেওয়া হয় ‘নিখোঁজ’ বলে। ফলে সরকারি বা বেসরকারি সাহায্যও তারা পাননি প্রত্যাশিত পর্যায়ে। গৃহহীন হয়েও পাননি মাথা গোঁজার মতো একটি রিলিফের ঘর। মেলেনি সরকারের বিধবা ভাতা। চাইতে গেলে তাদের স্বামী যে মারা গেছেন তার প্রমাণ চাওয়া হয়।

বাদুরতলা গ্রামে বাড়ির উঠানে শিশু সন্তান হাসানকে হাঁটিহাঁটি পা পা করে হাঁটা শেখাতেন জেলে জাকির হোসেন। সিডরের আগে অন্য জেলেদের সাথে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন জাকির। সেই যে সাগরে মাছ ধরতে গেলেন, আর ফিরে আসেননি তিনি। সেই ছেলে হাসান এখন একাদশ শ্রেণির ছাত্র। মা মর্জিনা বেগম অপরের বাড়িতে কাজ করে সংসার চালান। বারবার আবেদন ও নিবেদন করেও বিধবা ভাতা পাওয়ার তালিকায় নাম উঠাতে পারেননি তিনি। কিন্তু ছেলেকে পড়াচ্ছেন কলেজে।

 

মর্জিনা বেগম বলেন, ‘বিধবা ভাতা পেতে হলে আর কত বছর অপেক্ষা করতে হবে? এখনও আমি ১০ টাকা দরের চালের কার্ড, বিধবা ভাতা এর কিছুই পাইনি।’

মর্জিনার মতো এমন বঞ্চিত মা আছেন অনেক। তারা সধবা নাকি বিধবা- তার কোনো সুস্পষ্ট জবাব পাননি স্থানীয় চৌকিদার, মেম্বার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে। তাদের স্বামীদের নাম ওঠেনি মৃত্যু নিবন্ধন তালিকায়।

একই গ্রামে লাভলী বেগমের স্বামী ইসমাইল হোসেন নিখোঁজ তালিকায়। নিখোঁজ স্বামী জাকির হোসেনের স্ত্রী মাসুরা। তিন সন্তান নিয়ে অনেক কষ্টে চলছে তার দিন। তিনিও পান না কোনো ভাতা।

কাঁঠালতলী ইউনিয়নের বকুলতলা গ্রামে বাস করেন পুতুল রানী। স্বামী হারানোর পর তার আশ্রয় হয় বাপের বাড়িতে। তার স্বামী র্নিমল মিস্ত্রি এক ছেলে ও এক মেয়ে রেখে সাগরে মাছ ধরতে যান। এরপর থেকে নিখোঁজ। ‘গত ১৭ বছরের প্রতিটি দিন, মাস ও বছর কীভাবে পার করেছি তার বর্ণনা  দিতে গেলে মহাভারত লেখা হয়ে যাবে’- দুঃখের সঙ্গে কথাগুলো বলেন পুতুল রানী। চোখের পানি ফেলতে ফেলতে তিনি বলেন, ‘কত যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছি তা সৃষ্টি কর্তাই জানেন’।

এব্যাপারে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, বরগুনা জেলায় মোট ৮০৫ কিলোমিটার জুড়ে মাটির বেড়ি বাঁধ রয়েছে। এর মধ্যে ১০ কিলোমিটার স্থায়ী ব্লক নির্মিত বাঁধ রয়েছে। আরও সাড়ে আট কিলোমিটার কাজ চলমান। দুটি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৫ কিঃমিঃ চলমান রয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, অতি গুরুত্বপূর্ণ নদী ভাঙন কবলিত এলাকায় কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জেলা প্রশাসন তাগিদ দেয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বরগুনার বেড়ি বাঁধ সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে। এছাড়া বরগুনায় ৬৭৩টি আশ্রয় কেন্দ্র রয়েছে। কিছু আশ্রয় কেন্দ্র সরকারের কিছু বেসরকারি পর্যায়ে। অনেক আশ্রয় কেন্দ্র পুরাতন হওয়ায় মেরামত যোগ্য হয়ে পড়েছে। সরকারের এ বিষয়ে কোন বরাদ্দ নেই। আমরা এরপরেও তালিকা করে পাঠিয়েছি। বরাদ্দ পেলে এগুলোর মেরামত করা হবে। এছাড়া স্থানীয় বরাদ্দ থেকেও অধিক ঝুঁকিপূর্ণ এলাকার আশ্রয় কেন্দ্রগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে।

 

সরকারি তথ্য অনুসারে, ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে মারাত্মক পাঁচটি ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম হচ্ছে ‘সিডর’। বাংলাদেশে সিডরের আগে যে ভয়ানক ঘূর্ণিঝড়গুলো আঘাত করেছিল, সেগুলোর কোনো নাম ছিল না। এর আগের বড় ঘূর্ণিঝড়গুলোকে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হতো। এ অঞ্চলে যে ঘূর্ণিঝড় আঘাত হানবে, তার নাম দেওয়া হয় ২০০৪ সালে। বিশ্ব আবহাওয়া সংস্থা শ্রীলঙ্কার দেওয়া নাম অনুসারে সিডরের নামটি ঠিক করে, যার অর্থ চোখ।

Post Views: 333

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
68

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
14

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d