Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সিদ্ধান্ত নিতে বারবার ভুল? পিঁপড়া-মৌমাছির কাছ থেকে শিখুন ৫ কৌশল

admin by admin
August 16, 2026
in জাতীয়, বিশেষ সংবাদ, রুপচচাৃ/বিউটি পার্লার, লাইফস্টাইল
Reading Time: 8 mins read
1 0
A A
0
সিদ্ধান্ত নিতে বারবার ভুল? পিঁপড়া-মৌমাছির কাছ থেকে শিখুন ৫ কৌশল
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

অফিসে সেদিন সকালটা ভালোই যাচ্ছিল রায়হানের। কিন্তু মিটিংয়ে হঠাৎ সবার সামনে তার একটি ভুলের প্রসঙ্গ তুললেন বস। মেজাজটা খারাপ হয়ে গেল তার। কিছুক্ষণ পর বসের সঙ্গে তর্ক শুরু করলেন রায়হান।

রাগে মাথা গরম হয়ে গেল তার। ‘এখানে আর কাজ করব না।’ বলেই পদত্যাগপত্র লিখে ফেললেন রায়হান।

বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় নিজের সিদ্ধান্তের পক্ষে অনেক যুক্তিও দিলেন। তখন তার মনে হচ্ছিল, এটাই হয়তো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত—যে অফিসে সম্মান নেই, সেখানে থাকারই বা কী দরকার?

কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাগটা কমে গেল।

তখন হিসাবটা একটু অন্য রকম মনে হলো। মাসের তখন ২৪ তারিখ। আর এক সপ্তাহ পরই তাকে বাড়িভাড়া, পরিবারের খরচ, ব্যাংকের কিস্তি—এসব দিতে হবে। নতুন চাকরি নিয়েও মাথায় কিছু নেই।

পরদিন সকালে রায়হানের মনে হলো—এটা কি করলাম। এখন আমি চলব কীভাবে? আরেকটু সময় নিয়ে ভেবে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল।

আমরা প্রায়ই এমন ভুল করি—অতিরিক্ত আবেগ, রাগ কিংবা হুট করে নেওয়া সিদ্ধান্তের কারণে দীর্ঘমেয়াদি সুবিধা হারিয়ে পরে অনুশোচনা করি।

সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলেও ভেবে ও বিশ্লেষণ করে ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের নিত্যদিনের ব্যাপার। অথচ, আমাদের মতো উন্নত বা জটিল মস্তিষ্ক না থাকা স্বত্ত্বেও ছোট ছোট কীটপতঙ্গ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো আবেগে ভাসে না। তারা মেনে চলে চমৎকার সব বৈজ্ঞানিক কৌশল।

পিঁপড়া, মৌমাছি, পঙ্গপাল, তেলাপোকা এমনকি ছোট্ট ফলের মাছিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে।

Image
ছবি: এআইয়ের সহায়তায় তৈরি
ছবি: এআইয়ের সহায়তায় তৈরি

সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন পাঁচটি ক্ষুদে প্রাণী থেকে সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কৌশল।

মাছি শেখায় আবেগ ও যুক্তির ভারসাম্য

আমরা অনেক সময় ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলি বা আবেগ কাটাতে গিয়ে ভুল করে বসি। এ ক্ষেত্রেও ফলের মাছি বা ফ্রুট ফ্লাই মানুষের জন্য চমকপ্রদ শিক্ষা দিতে পারে।

বাইরের পরিস্থিতি ও ভেতরের চাহিদা দুটোই বিবেচনা করে কাজ করে মাছি।

গবেষণায় দেখা গেছে, ফলের মাছি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বাইরের তথ্যের পাশাপাশি নিজের ভেতরের তথ্যও বিবেচনা করে।

যেমন, দুটি গন্ধের মধ্যে পার্থক্য খুব কম হলে তারা সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়। সম্ভাব্য সুবিধা-অসুবিধা হিসাব করে তারা।

Image
ফলের মাছি। ছবি: সংগৃহীত
ফলের মাছি। ছবি: সংগৃহীত

মাছিকে যখন মিষ্টি কিন্তু পুষ্টিহীন খাবার এবং বাজে স্বাদের কিন্তু পুষ্টিকর খাবারের মধ্যে একটি বেছে নিতে দেওয়া হয়, তখন সে ক্ষণিকের স্বাদের চেয়ে শরীরের পুষ্টির দিকটি বিবেচনা করে বাজে স্বাদের খাবারটিই বেছে নেয়।

এখান থেকে মাছি আমাদের শেখায়—সাময়িক লোভ বা আবেগ এড়িয়ে দীর্ঘমেয়াদী সুবিধা ও আসল উদ্দেশ্য কী, তা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বেশি বিকল্পের ক্ষেত্রে পিঁপড়ার শিক্ষা

একসঙ্গে অনেক বিকল্প সামনে থাকলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। একে বলা হয় ‘চয়েস ওভারলোড’।

পিঁপড়াও খাবারের নতুন জায়গা খোঁজার সময় একই সমস্যার মুখোমুখি হয়। তবে তাদের রয়েছে বেশ কার্যকর একটি পদ্ধতি।

প্রথমে কয়েকটি পিঁপড়া বাসা থেকে বেরিয়ে বিভিন্ন দিকে খাবারের সন্ধান করে। তারা নির্দিষ্ট কোনো পথ বেছে নেয় না বরং বিভিন্ন সম্ভাবনা যাচাই করে।

পিঁপড়ারা যে পথে যায়, সেখানে তারা ফেরোমোন নামের এক ধরনের রাসায়নিক পদার্থের চিহ্ন রেখে যায়। অন্য পিঁপড়ারা পরে সেই গন্ধ অনুসরণ করে।

Image
পিঁপড়া। ছবি:সংগৃহীত
পিঁপড়া। ছবি:সংগৃহীত

যে পিঁপড়া দ্রুত খাবারের সন্ধান পায়, সে দ্রুত বাসায় ফিরে আসে। ফলে তার রেখে যাওয়া ফেরোমোনের পথ অন্য পিঁপড়াদের কাছে বেশি শক্তিশালী হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে বেশি পিঁপড়া সেই পথ ব্যবহার করতে থাকে এবং সেখানে আরও ফেরোমোন জমা হয়।

অন্যদিকে, দীর্ঘ বা কম কার্যকর পথের ফেরোমোন ধীরে ধীরে মিলিয়ে যায়।

ফলে কোনো একটি পিঁপড়া পুরো বিষয়টি না জেনেও পুরো কলোনি শেষ পর্যন্ত সবচেয়ে কার্যকর পথটি বেছে নেয়।

বেলজিয়ামের ইউনিভার্সিটি লিব্রে দ্য ব্রাসেলসের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারের সহপরিচালক মার্কো দোরিগোর মতে, এর সবচেয়ে বড় শিক্ষা হলো—কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াও কার্যকর সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

পিঁপড়ার এই আচরণ থেকেই তৈরি হয়েছে ‘অ্যান্ট কলোনি অপটিমাইজেশন’ পদ্ধতি। মানুষের পরিবহন, যোগাযোগ, লজিস্টিকস ও সময়সূচি তৈরির মতো কাজে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

অর্থাৎ, সিদ্ধান্ত নেওয়ার সময় সব বিকল্প একসঙ্গে বাতিল না করে কিছুটা অনুসন্ধানের সুযোগ রাখা গুরুত্বপূর্ণ।

মৌমাছি শেখায় মতামত নিয়ে ভালো সিদ্ধান্তে পৌঁছাতে

নতুন বাসা কোথায় হবে—মৌমাছিদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এ ক্ষেত্রে তারা অনেকটা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে।

কয়েকটি স্কাউট মৌমাছি সম্ভাব্য জায়গা খুঁজতে বের হয়। তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখে—কোথায় বাসা তুলনামূলক নিরাপদ, কতটা বড়, কতটা দূরে এবং জায়গাটি কতটা উপযুক্ত।

এরপর তারা বাসায় ফিরে এসে একটি বিশেষ ধরনের ‘ওয়াগল ড্যান্স’ করে। শরীর ছন্দময়ভাবে নাড়িয়ে তারা অন্য মৌমাছিদের জানায়, তারা যে জায়গাটি দেখেছে সেটি কতটা ভালো এবং কোথায় সেটি অবস্থিত।

ভালো জায়গা হলে বেশি সময় ধরে ও বেশি উৎসাহের সঙ্গে নাচে মৌমাছিরা।

এরপর অন্য মৌমাছিরা সেই জায়গা যাচাই করতে যায়। তারাও ফিরে এসে একইভাবে নিজেদের মতামত জানায়।

Image
মৌমাছি। ছবি: সংগৃহীত
মৌমাছি। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত যখন একই জায়গার পক্ষে পর্যাপ্ত মৌমাছির সমর্থন তৈরি হয়, তখন পুরো দল সেই জায়গা বেছে নেয়।

এখান থেকে মানুষের জন্য শিক্ষা হলো—একটি সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য শুধু নিজের মতামতের ওপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও যাচাই করা উচিত।

পঙ্গপাল শেখায় নিরপেক্ষ থাকতে

দুটি পক্ষের মধ্যে মতবিরোধ হলে আমরা সাধারণত একটি পক্ষ বেছে নিতে চাই। কিন্তু পঙ্গপালের কাছ থেকে এই সমস্যা সমাধানের একটা বুদ্ধি পাওয়া যায়।

পঙ্গপালের দল কোনদিকে এগোবে, তা নিয়ে যখন সিদ্ধান্ত নিতে না পেরে দ্বিধায় থাকে, তখন তারা কিছুক্ষণের জন্য মার্চ করা থামিয়ে অলস বা নিরপেক্ষ হয়ে বসে থাকে। এই সাময়িক নিরপেক্ষতাই তাদের আগের সিদ্ধান্ত বা জেদ ভেঙে নতুন কোনো সঠিক পথে এগোতে সাহায্য করে।

পঙ্গপালের এই আচরণ থেকে জানা যায়, সিদ্ধান্ত না নেওয়াও কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক জীববিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিয়ান ইয়েটস এ বিষয়ে একটি পরীক্ষা চালান।

Image
পঙ্গপাল। ছবি: সংগৃহীত
পঙ্গপাল। ছবি: সংগৃহীত

তরুণ পঙ্গপাল উড়তে পারে না। তাই তারা দলবদ্ধভাবে হাঁটে। অধ্যাপক ক্রিস্টিয়ান একদল পঙ্গপালকে একটি গোলাকার রিংয়ের ভেতর রাখেন। উদ্দেশ্য পঙ্গপালের দল কোন দিকে যাবে এবং তার প্রক্রিয়া পর্যবেক্ষণ।

গবেষক ক্রিশ্চিয়ান ইয়েটস দেখতে পান, চলার সময় পঙ্গপালের দল কখনো কখনো থেমে যায় এবং এরপর হঠাৎ দিক পরিবর্তন করে।

মানুষের ওপরও একই ধরনের একটি পরীক্ষা চালান গবেষক ইয়েটস।

১৯ জন মানুষকে দুটি বিকল্প ‘এক্স’ অথবা ‘ওয়াই’ এর মধ্যে একটি বেছে নিতে বলা হয়। পাশাপাশি কাউকে কোনো পক্ষ না নেওয়ার সুযোগও দেওয়া হয়।

ফলাফলে দেখা যায়, নিরপেক্ষ থাকার সুযোগ থাকলে দলটি শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে আরও দ্রুত ও সহজভাবে পৌঁছাতে পারে।

ইয়েটস ব্যাখ্যা করেন, বড় একটি দলে সবাই যখন কোনো একটি সিদ্ধান্তের পক্ষে সক্রিয় থাকে, তখন ছোট কোনো পরিবর্তনের প্রভাব কম পড়ে।

তিনি বলেন, ‘যখন মাঠে সক্রিয় ভোটারের সংখ্যা কমে আসে, তখন সামান্য কোনো প্রভাব—যেমন বিপরীত দিকের হঠাৎ কোনো বার্তা বা অল্প কয়েকজন মানুষের মতামত পরিবর্তন—দলের মূল সিদ্ধান্তের গতিপথ বদলে দেওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলে।’

Image
ছবি: এআইয়ের সহায়তায় তৈরি
ছবি: এআইয়ের সহায়তায় তৈরি 

তাই সিদ্ধান্ত বদলাতে চাইলে সব মানুষকে কোনো একটি পক্ষ নিতে চাপ দেওয়ার পরিবর্তে কিছুটা থামা, ভাবা এবং নিরপেক্ষ থাকার সুযোগ দেওয়া কাজে আসতে পারে।

পঙ্গপাল আমাদের শেখায় যে নিরপেক্ষতা সবাইকে পুনরায় চিন্তা করা এবং একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ তৈরি করে দেয়।

তেলাপোকা: ভিন্নমতের মানুষ যেভাবে দলের শক্তি

একটি দলে সবাই যদি একই ধরনের চিন্তা করে, তাহলে সিদ্ধান্ত দ্রুত হতে পারে। কিন্তু সেটি সবসময় ভালো সিদ্ধান্ত নাও হতে পারে।

তেলাপোকা নিয়ে করা একটি গবেষণা দেখিয়েছে, একটি দলের সদস্যদের ব্যক্তিত্বে পার্থক্য থাকলে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত হতে পারে।

গবেষকেরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের তেলাপোকার দল কীভাবে নিরাপদ আশ্রয় বেছে নেয়, তা পরীক্ষা করেন।

কিছু তেলাপোকা আছে যারা সাহসী ও অনুসন্ধানী, আবার কিছু তেলাপোকা তুলনামূলক লাজুক।

Image
তেলাপোকা। ছবি: সংগৃহীত
তেলাপোকা। ছবি: সংগৃহীত

গবেষণায় দেখা গেছে, সব তেলাপোকা একইরকম হলে তারা আশ্রয় খোঁজার সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারে না। তবে সাহসিকতা ও সতর্কতার সংমিশ্রণ থাকলে তারা নিরাপদ আশ্রয়স্থল দ্রুত খুঁজে বের করতে পারে।

তবে দুই ধরনের আচরণের মধ্যে ভারসাম্যও জরুরি বলে জানান গবেষকরা।

খুব বেশি অনুসন্ধানী সদস্য থাকলে দল স্থির হতে দেরি করতে পারে। আবার সবাই যদি অতিরিক্ত সতর্ক হয়, তাহলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া গেলেও ভুল জায়গা বেছে নেওয়ার ঝুঁকি থাকে।

জাপানের টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আইজাক প্লানাস-সিটজা তেলাপোকা নিয়ে এক গবেষণায় দেখতে পান, যেসব মডেলে প্রতিটা তেলাপোকা হুবহু একই আচরণ করে, তারা সিদ্ধান্ত নিতে পারে না। অন্যদিকে, যাদের আচরণে ব্যক্তিত্বের বৈচিত্র্য ছিল, তারাই অনেক দ্রুত সম্মিলিত সিদ্ধান্ত নিতে পারে।

মানুষের ক্ষেত্রেও এর শিক্ষা পরিষ্কার—দলে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে এমন নয়। ভিন্ন মত ও ব্যক্তিত্ব অনেক সময় ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

পোকামাকড়ের এসব আচরণ থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে অ্যালগরিদমও তৈরি হয়েছে।

তাই পরের বার কঠিন কোনো সিদ্ধান্তের মুখোমুখি হলে, একবার অন্তত এই খুদে পতঙ্গদের কৌশলগুলোর কথা স্মরণে আনতে পারেন।

Views: 172

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
9

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
46

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
10

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
2

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
79

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়।

by admin
October 15, 2026
0
8

হঠাৎ আমার খুব সেক্স করতে ইচ্ছে করছে।এটাকে ( self talk) বা মস্তিষ্কের কগনেটিভ প্রসেসিং বলে।আমরা এইভাবেই মাঝে মাঝে নিজের সাথে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d