হাকিকুল ইসলাম খোকন,হেলাল মাহমুদ , বাপসনিউজঃ গত শুক্রবার,৯ অক্টোবর ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক-এর বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সাপ্তাহিক জাগো প্রহরী”র কার্যালয়ে ঢাকার জনপ্রিয় টিভি সিনিয়ার সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীর উদ্যোগে এক আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক ড.মাহবুবুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র টিভি সাংবাদিক সুমি খান তার বক্তব্যে সাংবাদিকতার বিভিন্ন অভিজ্ঞতার বর্ননা তুলে ধরেন।এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসে সংবাদ সংস্থার অগ্রদূত বাপসনিউজ এডিটর,জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,মুক্তকণ্ঠ নিউজ সম্পাদক ও সাংবাদিক হেলাল মাহমুদ এবং আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন। আড্ডা শেষে সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক ড.মাহবুবুর রহমান টুকু সবাইকে চা-চক্রে আপ্যায়ন করেন।এবং সাপ্তাহিক জাগো প্রহরীর সৌজন কপি সকল অতিথিদেরকে উপহার প্রদান করেন।
সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী
প্রেস রিলিজ | PRESS RELEASE সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...








