Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

সিরিজ জিতলেও ১০ পয়েন্ট হারাল বাংলাদেশ

তামিম ইকবাল দ্বিতীয় ম্যাচ

admin by admin
February 28, 2022
in খেলা ধুলা, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পরেই বলেছেন, শেষ ম্যাচটিতে জয় তুলে নিয়ে ওয়ার্ল্ডকাপ সুপার লিগে আরো ১০ পয়েন্ট অর্জনে চোখ তাদের। এক ম্যাচ হাতে থাকতে সিরিজ হারানো আফগানিস্তানেরও ছিল একই ভাবনা। আজ সোমবার তৃতীয় ও শেষ ম্যাচে টস করতে নেমে হাসমতউল্লাহ শহিদি বললেন, সিরিজ হারলেও ১০ পয়েন্ট তাদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ।

দুই দলের এই ১০ পয়েন্টের লড়াইয়ে জয়ের হাসি হেসেছে আফগানরা। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগে ব্যাট করতে নেমে ১৯২ রানে অলআউট বাংলাদেশ দল। লিটন দাস ছাড়া স্বাগতিক ব্যাটসম্যানদের সবার ব্যাটিংই প্রশ্নবিদ্ধ। সুযোগটা কাজে লাগিয়েছে আফগানিস্তান। ১৯৩ রানের লক্ষ্য টপকাতে নেমে দাপট দেখিয়েই ৭ উইকেট এবং ৫৯ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে তারা। এতে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট গিয়েছে তাদের পকেটে।

শেষ ম্যাচে বাংলাদেশের সান্ত্বনা হয়ে থাকল সিরিজের জয়ের ট্রফিটুকু। এদিকে শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাসে রসদ পেল আফগানরা। এ ম্যাচ হারায় পাকিস্তানকে টপকে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে ওঠার সুযোগ হারাল বাংলাদেশ দল।

গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছিল তামিমের দল। তবে শেষ ম্যাচ হেরে হারিয়ে বসে ১০ পয়েন্ট। আফগানদের বিপক্ষেও একই পরিণতি। যদিও ম্যাচের আগে টাইগার শিবিরের ভাবনা ছিল সে সব ভুলে গিয়ে ‘ইতিবাচক চিন্তা’ করা। তবে সিরিজ জয়ী দলটির ক্রিকেটারদের এদিন আত্মবিশ্বাসে ফাটল দেখা গেল। ব্যাটিংয়ে হতশ্রী অবস্থার পর ফিল্ডিংয়েও ছিল গা ছাড়া ভাব। হাত ফসকে গেছে সহজ ক্যাচ। রিভিউগুলোও ব্যবহার হয়নি যুতসইভাবে।

লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আর রিয়াজ হাসানের ব্যাটে সাবধানী শুরু করেছিল আফগানিস্তান। প্রথম ৬ ওভারে গুরবাজ কিছুটা মেরে খেলার চেষ্টা করলেও রিয়াজ ছিলেন সতর্ক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাবলীল খেলা শুরু করেন দুই ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে ৭৯ রান যোগ করেন তারা। ইনিংসের ১৬তম ওভারে রিয়াজকে স্টাম্পিংয়ে ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন সাকিব। মুশফিকের ব‍্যর্থতায় হাতছাড়া হতে বসেছিল সুযোগ। তবে দ্বিতীয় সুযোগ কাজে লাগান তিনি। ৪৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান করে ফেরেন রিয়াজ।

দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন গুরবাজ। মাঝে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৫৩ বলে ফিফটি তুলে নেন তিনি। সেই ফিফটিকে পরে রূপ দেন শতকে। এজন্য ভাগ্য আর প্রতিপক্ষকে ‘ধন্যবাদ’ দিতে পারেন তিনি! ইনিংসের ২৩তম ওভারে শরিফুল ইসলামের লেগ স্টাম্পের বাইরের বল পুল করেছিলেন ডানহাতি এই ব‍্যাটসম‍্যান। ঠিক মতো পারেননি, গ্লাভস ছুঁয়ে ক‍্যাচ যায় মুশফিকের কাছে। কিছুটা সরে গিয়ে দুই হাত বাড়িয়ে লাফের মতো দিয়ে গ্লাভসে জমাতে পারেননি কিপার।

শরিফুলের করা পরের ওভারে আরো একবার জীবন পান গুরবাজ। এবার ফাইন লেগে ক‍্যাচ যায় মাহমুদউল্লাহর কাছে। বিস্ময়করভাবে বল মুঠোয় জমাতে পারেননি তিনি। প্রথম ওয়ানডেতে প্রায় একইভাবে একটি সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। ৬০ রানে বাঁচার পর এবার ৬১ রানে জীবন পেলেন গুরবাজ। শরিফুলের করা পরে ওভারে ‘হ্যাটট্রিক’ জীবন পান গুরবাজ। তৃতীয় ক্যাচটি ফসকে যায় মুশফিকের হাত থেকে। পরে বাংলাদেশের বিপক্ষে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে শতক তুলে নেন গুরবাজ।

মাঝে রহমত শাহ ৪৭ ও ২ রানে থাকা হাসমতউল্লাহকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে ততক্ষণে অবশ্য জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে চলে এসেছে আফগানরা। পরে ৭ চার ও ৪টি ছয়ে ১০৯ বলে গুরবাজের ১০৬ রানের ইনিংসের কল্যাণে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

এর আগে চট্টগ্রামের টস জিতে লিটন দাসকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন কর‍তে আসেন অধিনায়ক তামিম ইকবাল। তবে ইনিংসের প্রথম বলেই ফজল হক ফারুকিকে খেলতে গিয়ে লাইন হারান তামিম। এ যাত্রায় লেগ বিফোর থেকে বেঁচে যান তিনি। বিপদের আঁচ পাওয়া বাংলাদেশ দলের শুরুটা ছিল খানিকটা ধীরগতির। কিছুটা সময় নিতে লিটন অবশ্য ফেরেন নিজের চেনা ছন্দে। যদিও অন্যপ্রান্তে তামিম অস্বস্তিতে ভোগেন।

ইনিংসের ১১তম ওভারে বাংলাদেশ দলের উদ্বোধনি জুটি থামে ৪৩ রানে। সিরিজের আগের দুই ম্যাচে ফারুকির বলে আউট হওয়া তামিম এদিন লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক থাকায় বল সোজা আঘাত হানে স্টাম্পে। ১ চারে ২৫ বলে ১১ রান করেন তামিম। এরপর তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে লিটনের সঙ্গে জুটিটা জমাতে পারেননি। তাদের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ থেকে আসে ৬১ রান।

আজমতউল্লাহ ওমরজাইয়ের শর্ট বল থার্ড ম‍্যানে পাঠাতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু বল যায় স্টাম্পে। ভীষণ হতাশা নিয়ে মাঠ ছাড়েন সাকিব। করেন ৩৬ বলে তিন চারে ৩০ রান। তার আগেই অবশ্য ফিফটির দেখা পান লিটন। ইনিংসের ২০তম ওভারে আজমতুল্লাহর বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন এই ডানহাতি ওপেনার। ৬৩ বলে পাওয়া অর্ধশতককে তিন অঙ্কে রূপ দিতে পারেননি লিটন। নিজের পঞ্চাশতম ওয়ানডেতে নবীর বলে থামেন ১১৩ বলে ৭ চারে ৮৬ রানে।

লিটনের আউটের আগে আর সাকিবের আউটের পর মুশফিকুর রহিম আর ইয়াসির আলির উইকেট হারায় বাংলাদেশ দল। রশিদ খানের আউটসাইড এজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। ১৫ বলে ৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওই স্পেলেই রাব্বিকে নিজের দ্বিতীয় শিকার বানান রশিদ। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা রাব্বি ফেরেন ৪ বলে ১ রানে। আফিফ হোসেন ৫ আর মেহেদী মিরাজ ৬ রান করে আউট হলে থিতু হতে পারেননি তাসকিন আহমেদ।

১৭৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। মাহমদুউল্লাহ রিয়াদ শেষ দিকে ৫৩ বলে ২৯ রানের অপরাজিত একটি ইনিংস খেললেও দলীয় রান দুইশ পার করতে পারেননি সতীর্থদের ব্যর্থতায়। ইনিংসের ৪৭তম ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রশিদ খান।

Post Views: 310

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 9, 2026
0
11

  অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
3

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
10

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

by admin
October 9, 2026
0
15

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে...

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

by admin
October 9, 2026
0
9

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) ও...

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
11

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d