Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সিলেটে গণসমাবেশ সরকার সেই খেলা শুরু করেছে

দূরের জেলা-উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের মধ্যে ক্লান্তির রেশ দেখা যায় সমাবেশে। দুপুরের পর থেকে অনেকে মাঠ ছাড়তে শুরু করেন।

admin by admin
November 20, 2022
in বিশেষ সংবাদ, রাজনীতি, সিলেট বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেভাবে সারা দেশে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ দেওয়া হয়েছিল, সেটা এখন আবার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার আবার নতুন করে সেই খেলা শুরু করেছে। মামলা মামলা খেলা, গায়েবি মামলা। কোনো কিছু ঘটে নাই, হঠাৎ বলে দিল এখানে নাকি নাশকতা হয়েছে। কেউ জানে না, এখানে কিছু হয়েছে কি না।’

গতকাল শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি ক্ষমতাসীন দলের উদ্দেশে বলেন, এবার মানুষ জেগে উঠেছে। হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না।

সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। বিকেল পাঁচটায় মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগের অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটের কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ছিল আশপাশের তিন জেলা—হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট ছিল সিলেটে। বিএনপির সমাবেশ শেষ হওয়ার পর বিকেল সাড়ে পাঁচটায় আবার বাস চলাচল শুরু হয়ে যায়।

পরিবহন ধর্মঘটসহ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপির আশপাশের জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের অনেকে তিন দিন আগে থেকে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসার মাঠে আসা শুরু করেন। অনেকে মাঠেই রাত কাটান, সেখানে তাঁদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। সমাবেশের আগে রাতেই মাঠ ভরে যায়। গতকাল সকাল নাগাদ নেতা-কর্মীদের জটলা মাঠের আশপাশের চৌহাট্টা, রিকাবীবাজার ও দরগাগেট সড়কে ছড়িয়ে পড়ে। বেলা দুইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা সাড়ে ১১টায়। দুই–তিন দিন ধরে মাঠে অবস্থানের ঝক্কি এবং দূরের জেলা-উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের মধ্যে ক্লান্তির রেশ দেখা যায় সমাবেশে। দুপুরের পর থেকে অনেকে মাঠ ছাড়তে শুরু করেন।

সমাবেশ শুরুর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে সেখানকার মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। দুপুরের পর থেকে শহরের অন্যান্য এলাকারও ইন্টারনেটের গতি কমে যায়। সন্ধ্যার পর ইন্টারনেটের গতি আবার স্বাভাবিক হয়।

ভোট এবার জনগণ কড়ায়–গণ্ডায় বুঝে নেবে

আওয়ামী লীগ সরকার কি জনগণের ভোটে নির্বাচিত—এ প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন,‘২০১৪ সালে ভোট হয়েছিল? ভোটকেন্দ্রে কুকুর শুয়ে ছিল। যেটাকে প্রয়াত শফিউল আলম প্রধান বলেছিলেন কুত্তা মার্কা নির্বাচন। আর ২০১৮ সালে আগের রাতেই ভোট শেষ। তারপরও বলে, আমরা ভোটে জিতেছি।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার এ মুহূর্তে সংকট উত্তরণের একমাত্র পথ। যারা এর বিরোধিতা করবে, তারা গণশত্রু হিসেবে ধিক্কৃত হবে। তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে। আর নির্বাচনের জন্য একটা কেয়ারটেকার সরকার তৈরি করতে হবে। পুলিশ দিয়ে, আমলা দিয়ে, গোয়েন্দা দিয়ে তুমি রাতের অন্ধকারে সবকিছু পাল্টে দেবে, ইভিএমে ভোট করবা—এটা হবে না। জনগণ তার ভোট এবার কড়ায় গণ্ডায় বুঝে নেবে।’

ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বহু লম্বা লম্বা কথা বলে। বলে কী, সংবিধান অনুযায়ী নাকি নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান তুমি ১০ বার কাটাছেঁড়া করেছ, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছ, বিচার বিভাগকে পকেটস্থ করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছ, সেই সংবিধান আমরা মানি না।’

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছিল অধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য। সেই অধিকারগুলোকে হরণ করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষের স্বপ্নকে খানখান করে দেওয়ার জন্য এই সরকারের বিচার হবে জনতার আদালতে।

আমরা কোনো অশান্তি চাই না

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরিয়ে আনব। আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নেব। আমরা আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চায়। আমার ভোট আমি দেব, যাঁকে খুশি তাঁকে দেব।’ তিনি বলেন, ‘আমরা দেশে শান্তি চাই। আমরা বারবার করে বলছি, আমরা কোনো অশান্তি চাই না। আমাদের দফা এক দাবি এক, এই সরকারের পদত্যাগ।’ দল-মত নির্বিশেষে সবাইকে ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া

বিএনপির এই গণসমাবেশ ঘিরে প্রায় দেড় সপ্তাহ ধরে সিলেট বিভাগের চার জেলায় উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ হয়েছে। বিএনপির এ কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে শহরের মোড়ে মোড়ে সতর্ক পাহারায় দেখা যায়। তবে সমাবেশ ঘিরে গতকালও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে মহড়া দিয়েছে। বিকেল পাঁচটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সমাবেশস্থলের পাশের এলাকা চৌহাট্টা অতিক্রম করে ছাত্রলীগের মোটরসাইকেল বহর।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবারের মহড়ার বিষয়টা জানি। আজকের (শনিবার) বিষয়টি জানি না। পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও যেভাবে সেদিন (বৃহস্পতিবার) ছাত্রলীগ যেভাবে মহড়া দিয়েছে, এতে আমরা আশাবাদী। তবে ছাত্রলীগ নিজেদের মতো করে কর্মসূচি করেছে।’

পরিবহন ধর্মঘটসহ নানা আলোচনা ও আশঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পেরেছে। এ কর্মসূচিকে আওয়ামী লীগ কীভাবে দেখছে, জানতে চাইলে মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির কর্মসূচিতে ২০ থেকে ৩০ হাজার লোক হয়েছে। কমিউনিটি সেন্টার ভাড়া, রাজকীয় খাওয়াদাওয়াসহ যে তোড়জোড় তারা করেছে, সে অনুয়ায়ী মানুষ কই?’ তাঁর দাবি, ‘বিএনপির আহ্বানে এখন মানুষ সাড়া দেয় না।’

খেলা আগে শেখেন

বিএনপির এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ‘খেলা হবে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা–সমাবেশে প্রায়ই এ কথা বলছেন। এ বক্তব্যের কথা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ওবায়দুল কাদের খেলতে চান, খেলা আগে শেখেন। আনাড়ি টিমের সঙ্গে বিএনপি খেলে না। পুলিশ দিয়ে বিএনপি খেলে না। খেলতে চাইলে ক্ষমতা থেকে নেমে আসুন। খোলা মাঠে খেলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে খেলেন।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, সাবেক সংসদ সদস্য নাসের রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলের পাঁচ নেতা-কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচনের দাবিতে সারা দেশে ধারাবাহিক গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এ সমাবেশ করে। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ হয়। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে। তার আগে ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ হবে।www.prothomalo.com

Post Views: 376

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
18

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d