দেশে কোরবানির পশুরু অভাব নেই। দেশে যে পরিমাণ গরু আছে তা দিয়েই আমরা কোরবানি করতে পারি। তাই শেষবার ভারতে সরকারি সফরে গিয়ে তাদের হোম মিনিস্টারকে বলেছিলাম আপনাদের দেশের গরু যাতে সীমান্তের বেড়া ডিঙ্গিয়ে আমাদের দেশে না আশে, কারণ আমরা গরুতে সয়ংসম্পূর্ণ হয়ে গেছি।
শুক্রবার (৬ জানুয়ারী)আগারগাঁওের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকায় প্রথমবারের মতো দুইদিন ব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো ২০২৩’ মেলার উদ্বোধন শেষে এসব কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা ক্যাটেল এক্সপো ২০২৩ এ দেশের শীর্ষস্থানীয় খামারীরা ১০টিরও বেশি স্টলে প্রায় ২৫০টি গরু প্রদর্শন করছেন। এসময় স্টলগুলোতে গরুর পাশাপাশি উন্নত জাতের ছাগল, দুম্বাসহ ময়ূরও দেখা গেছে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। ঢাকা ক্যাটেল এক্সপো ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা ক্যাটেল এক্সপোতে এসে অনেক ভালো লাগছে। এখানে না আসলে বুঝতে পারতাম না আমাদের খামারীরা এতটা এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, খামারিদের লাভের কথা ভেবে আমি ইন্ডিয়ার হোম মিনিস্টারকে বলেছি আপনাদের দেশের বেড়া ডিঙিয়ে যেন আপনাদের দেশের গরু আমাদের দেশে না আসে। আমরা ক্যাটেলে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন আমরা কেন চাকরির পেছনে ছুটবো। আমরা এমন কিছু কাজ করবো যে কাজ করে আমরা নিজেই নিজের বস হবো। আমরা অন্যদেরকে চাকরি দিবো। দেশে বর্তমানে লক্ষ্য লক্ষ খামারী তৈরি হয়েছে। একসময় পার্শবর্তী দেশের গরু ছাড়া কোরবানি হতোনা কিন্তু বর্তমানে আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করছি। ভবিষ্যতে আমরা বিদেশে রপ্তানি করবো।








