গাইবান্ধা জেলা প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রোবো ধানের ক্ষেত ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সদ্য ধানের শীষ বের হওয়া ধানের গাছ হেলে পড়ায় কৃষকগণ চরম বিপাকে পড়েছে। খাল-বিল, ডোবা ও নিচু এলাকার জমির আধা পাকা ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ধান ক্ষেতে পানি জমে রয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে হালকা-মাঝারি কালবৈশাখী ঝড় প্রবাহিত হয়। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৭ হাজার হেক্টর জমিতে বোবো ধান চাষ করা হয়েছে। প্রায় ৬ হেক্টর জমির ফসল কালবৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে। তবে বেসরকারি হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বশি। শান্তিরাম গ্রামের কৃষক তারা মিয়া বলেন, ৫বিঘা জমিতে বোরো ধান চাষ করেছে। এর মধ্যে ২ বিঘা জমি নিচু এলাকায় হওয়ার কারণে পানির উপর হেলে পড়েছে। হরিপুর ইউনিয়নের কৃষক ফরমান আলী বলেন, কালবৈশাখী ঝড়ে চরাঞ্চলের পেঁয়াজ, মরিচ, গম, ভুট্টা, তরমুজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব বলেন, হালকা কালবৈশাখী ঝড়ে ফসলের তেমন ক্ষতি হয়নি। উপজেলায় প্রায় ৬ হেক্টার জমির ধান ক্ষেত হেলে পড়েছে। নিচু এলাকায় জমিতে সামান্য পানি জমেছে।
দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে...






