গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সোমবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আক্তারবানু ইতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ সরকার, বিশেষ অতিথি ছিলেন সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সারোয়ার শাহীন, বিলকিছ বেগম, ছালমা বেগম, ফারজানা ববি রজনী, জেসমিন বেগমসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে আক্তারবানু ইতিকে সভাপতি, ফেরদৌসী বেগমকে সাধারণ সম্পাদক ও জুলহালিফা আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১শত ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় মহিলা পার্টির কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির প্রায় লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হওয়ার...








