Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সুন্দরগঞ্জে জাপায় বিভক্তির সুযোগে জামায়াত-বিএনপি

admin by admin
January 23, 2026
in বিশেষ সংবাদ, রংপুর বিভাগ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জাপা)’র শীর্ষ ২ নেতা পৃথক মেরুতে অবস্থানে কিছুটা দ্বিধা-বিভক্তি দেখা দিয়েছে।

এতে সুযোগ সন্ধানে রয়েছে জামায়াত-বিএনপি। জানা যায়, আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব সাবেক এমপি আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে মনোনীত হয়েছেন। অপরদিকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, জেলা জাপা’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (সদ্য অপসারিত) ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে জাপা’র ২ শীর্ষ নেতা পৃথক মেরুতে বেশ শক্ত অবস্থানে থাকায় দেখা দিয়েছে দ্বিধা-বিভক্তি। এ সুযোগ কাজে লাগাতে মরিয়া জামায়াতে ইসলামি বাংলাদেশ (দাঁড়িপাল্লা) মনোনীত জেলা জামায়াতের নায়েবে আমীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাজেদুর রহমান ও ধানেরশীষ প্রতীকে বিএনপি মনোনীত অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী রংপুর-১৭ ও রংপুর-১৮ আসন হিসেবে ১৯৭৩ ও ১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও এমএল-আইডিয়াল জোট ১ বার করে বিজয় লাভ করে।

এরপর ১৯৮৪ সালে জাতীয় পার্টির (এইচএম এরশাদ) শাসন আমলে গাইবান্ধাকে মহুকুমা থেকে জেলায় উন্নীত হয়। এতে ১৫টি ইউনিয়ন বিশিষ্ট ৩৬৯ দশমিক ৮৫ বর্গ মাইল জুড়ে গঠিত সুন্দরগঞ্জকে প্রশাসনিক উপজেলাসহ জাতীয় সংসদের ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন প্রতিষ্ঠিত করা হয়। আসনটি প্রতিষ্ঠার পর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীই (লাঙ্গল প্রতীক) পূর্ণ মেয়াদে ৫ বার, মহাজোট মনোনীত (লাঙ্গল) ১ বার, ৪ দলীয় ঐক্যজোট মনোনীত (দাঁড়িপাল্লা), ১বার স্বতন্ত্র ও আ’লীগের (নৌকা) ১ বার নির্বাচিত হয়। পরবর্তীতে উপ-নির্বাচনে আ’লীগের (নৌকা) ১বার ও জাপা (লাঙ্গল) মনোনীত প্রার্থী ১ বার নির্বাচিত হন। জাপা (লাঙ্গল) মনোনীত প্রার্থীই বার বার নির্বাচিত হওয়ায় এ আসনটি জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও সার্ক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ প্রিয় ও লাঙ্গল’র শক্তঘাটি হিসেবে বিবেচিতি লাভ করে।

বর্তমানে সুন্দরগঞ্জ পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন বিশিষ্ট এ আসনে ভোটারের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪, মহিলা ২ লাখ ১১ হাজার ৫৩৪ ও হিজড়া ৩ জন। নদ-নদী বেষ্টিত (ব্রহ্মপুত্র-তিস্তা ও ঘাঘট) বৃহৎ আয়তাকার জনসমষ্টি বিশিষ্ট প্রশাসনিক এ উপজেলা ১৫টি ইউনিয়ন ও পৌরসভা ছাড়াও সংযুক্ত হয়েছে ২টি (কঞ্চিবাড়ি ও বামনডাঙ্গা) পুলিশ তদন্ত কেন্দ্র। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পৌরসভা ও ইউনিয়ন সমূহের ১২৩টি ভোট কেন্দ্রের ৭৭১টি বুথে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। যা, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে স্থির সংখ্যার চেয়ে বেশি ২৬ হাজার ৬৭ জন ভোটার। এতে তরুণ ভোটারের সংখ্যা ১৬ থেকে ১৭ হাজার হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট একটি দপ্তর। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের স্থির সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন।

এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ৯৫১, মহিলা ১ লাখ ৯৯ হাজার ৯২ ও হিজড়া ১ জন। আসন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা হলেন- জাপা (লাঙ্গল) মনোনীত জাতীয় পার্টি’র মহা-সচিব, সাবেক এমপি আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, স্বতন্ত্র (ঢেঁকি) মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান (সদ্য অপসারিত), জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাপা’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, জামায়াতে ইসলামী বাংলাদেশ (দাঁড়িপাল্লা) মনোনীত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াতের নায়েবে আমীর সহকারি অধ্যাপক মাজেদুর রহমান, বিএনপি (ধানেরশীষ) অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, স্বতন্ত্র (ঢেঁকি) মনোনয়নে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান (সদ্য অপসারিত) ছালমা আক্তার, বাসদ-মার্কসবাদী (মই) পরমানন্দ দাস, আমজনতার দল কওছর আজম হান্নু (…..) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) রমজান আলী।

১৯৮৬ সালের ৭মে অনুষ্ঠিত ৩য় জাতীয় সংসদ নির্বাচনে ১৫টি ইউনিয়নের ১ লাখ ৯৮ হাজার ৮৭২ জন ভোটারের ৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জাপা (লাঙ্গল) হাফিজুর রহমান প্রামানিক ৬৯ হাজার ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল হোসেন খাজা পান ২৯ হাজার ৩৪৭ ভোট। ১৯৯১ সালের ১২ জুন ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে ৯৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জাপার (লাঙ্গল) সাবেক এমপি হাফিজুর রহমান প্রামানিক ২৮ হাজার ৭৭৬ ভোট পেয়ে পুনঃরায় নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশের (দাঁড়িপাল্লা) মাও: আঃ আজিজ পেয়েছেন ২২ হাজার ৭৩২ ভোট।

১৯৯৬ সালের ১৫ জানুয়ারি নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এ নির্বাচনের পর একই সালের পরবর্তী ২৭ ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সরকার ৫৭ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ১ লাখ ৯২ হাজার ১৩৫ ভোটারের জন্য ৯৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে ১১জন প্রার্থীর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাও: আব্দুল আজিজ পান ৩৮ হাজার ১৪৫ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় ঐক্যজোটের প্রার্থী (দাঁড়িপাল্লা) মাও: আ: আজিজ ৭৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাপা মনোনীত ওয়াহিদুজ্জামান সরকার পান ৫৭ হাজার ৪৮ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে মহাজোট মনোনীত কর্ণেল (অব:) ডাক্তার আব্দুল কাদের খান ১ লাখ ৬০ হাজার ৮ ভোট পেয়ে স্মরণকালের মত জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকে ৪ দলীয় ঐক্যজোটের প্রার্থী সাবেক এমপি মাও: আ: আজিজকে পরাজিত করেন। তিনি পান ৬০ হাজার ৯৩ ভোট। ২০১৪ সালের ৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আ’লীগের (নৌকা) প্রার্থী মঞ্জুরুল ইসলাম লিটনকে ১ লাখ ১৮ হাজার ১৫২ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাপা প্রার্থী সাবেক এমপি কর্ণেল (অব:) আব্দুল কাদের খানের ১৩ হাজার ৪৪ ভোট দেখানো হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ১১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনকালে ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৩৯ হাজার ১৪৯ জন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ জনের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ১ লাখ ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে ঐতিহাসিক বিজয় লাভ করেন। জেলা জামায়াতের নায়েবে আমীর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাজেদুর রহমান ৬৫ হাজার ১৭৩ ভোট পেয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র (ঢেঁকি) প্রার্থী প্রকৌশলী আব্দুল্লাহ্ নাহিদ নিগার (সাগর) ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপার) সাবেক এমপি আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ৪৩ হাজার ৪৯১ ভোট পান। এ নির্বাচনে পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ১১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় এ নির্বাচনী আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৪৬ জন।

এরআগে ২০১৪ সালের নির্বাচনের সংসদ মেয়াদে সংসদ সদস্যের মৃত্যুজনীত কারণে আসনটি শূণ্য’ হলে ২ বার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ২২ মার্চ (১ম) ও ২০১৮ সালের ১৩ মার্চ (২য়) উপ-নির্বাচনে আ’লীগের (নৌকা) গোলাম মোস্তফা আহমেদ ও জাপা’র (লাঙ্গল) প্রার্থী আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচিত হন। সকল প্রকার দ্বিধা-বিভক্তি পেরিয়ে জাপা মহা-সচিব সাবেক এমপি আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) নিরঙ্কুশ বিজয়ের আশাবাদী বলে উপজেলা জাপা নেতা-কর্মীসহ কিছু সাধারণ ভোটার মনে করছেন।

এদিকে, নিজের বিজয়ে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থী জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, জেলা জাপার সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান (সদ্য অপসারিত) ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার। অপরদিকে, বিশাল ভোটব্যাংক থাকলেও পার্টিতে (দলে) দ্বিধা-বিভক্তির ফলে ভোট ভাগাভাগী হবে। এতে অন্যকোন দলের ভোট না হলেও নিজ দলের ভোটারের ভোটেই নির্বাচিত হবার আশাবাদী রয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ (দাঁড়িপাল্লা) মনোনীত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাজেদুর রহমান ও বিএনপি (ধানেরশীষ) মনোনীত অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া।

ভোট না হলেও নিজ দলের ভোটারের ভোটেই নির্বাচিত হবার আশাবাদী রয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ (দাঁড়িপাল্লা) মনোনীত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাজেদুর রহমান ও বিএনপি (ধানেরশীষ) মনোনীত অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া। আসন্ন নির্বাচনে অন্য কোন প্রার্থী বা দলের তেমন একটা অবস্থান না থাকলেও অন্যান্য প্রার্থীরাও নিজের বিজয়ের আশাবাদ ব্যক্ত করছেন। এনিয়ে অধিকাংশ প্রার্থী, সচেতন মহল সাধারণ ভোটাররা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে বলছেন- ‘যদি লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হয়। অন্যথায় কোন পক্ষ রাষ্ট্রযন্ত্র বা বাড়তি ক্ষমতা ব্যবহার করে জয়ী হবার পথে এগিয়ে থাকা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী’।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই গত ৩০ ডিসেম্বর (২০২৬ সাল) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ, ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

Post Views: 138

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
8

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
14

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d