রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধে নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ভোলা একই গ্রামের মৃত আছর উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে মাঝেমধ্যেই তাদের কথা-কাটাকাটি হতো। গত রবিবার রাতে নাতি বউ রেখা বেগমের সঙ্গে দাদা শ্বশুর আব্দুল খালেক ভোলার বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগম লাঠি দিয়ে আব্দুল খালেককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, হত্যাকান্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








