রংপুর বিভাগীয় প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ২ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে মিসেস আফরুজা বারী। গত ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেবী চৌধুরানী ডিগ্রী কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে সড়ক পথে দেবী চৌধুরানি ডিগ্রী কলেজ মাঠে আসেন তিনি। এসময় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বর ও উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে পৃথক পৃথকভাবে পু®পমাল্য অর্পণ করেন মিসেস আফরুজা বারী। পরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফারাজিপাডা গ্রামে সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম মোস্তফা আহমেদের কবর যিয়ারত করেন তিনি। শেষে সর্বানন্দ ইউনিয়নের নিজ বাড়িতে ছোটভাই ও সাবেক সংসদ সদস্য মরহুম মঞ্জুরুল ইসলাম লিটনের কবর যিয়ারত করে শোভাযাত্রা শেষ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিসেস বারী স্বামী আলহাজ্ব মো. আব্দুল্লাাহেল বারী, উপজেলা আওয়ামী সাধারণ স¤পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক হাফিজা বেগম কাকলী, দপ্তর স¤পাদক মঞ্জুরুল ইসলাম প্রামাণিক বকুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাছুদ প্রামাণিক, সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন, তাঁতী লীগের সভাপতি ইউনুস আলী সরকার, মহিলা যুবলীগের সভাপতি আল্পনা গোষ্মামী, ছাত্রলীগ নেতা রতন মিয়া, আরিফুল ইসলাম প্রমূখ। এতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাতোর ইউনিয়নের...








