রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরান রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের বিরুদ্ধে বিদ্যালয়ের স¤পদ বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের স¤পদ বিক্রি করে অর্থ আত্মসাতের ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চল্লিশ হাত দৈর্ঘ্য একটি পুরাতন বিল্ডিং ভেঙে প্রায় ১৫ হাজার ইট বিক্রি করেন। বিক্রি করা ইটের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। উক্ত টাকা প্রধান শিক্ষক জয়নাল আবেদিন নিজেই পকেটস্থ করে আত্মসাৎ করেছেন। এছাড়াও বিল্ডিং ঘরে উয়া, বৈদ্যুতিক বাতি উপকরণ,পাইপ, দরজা-জানালা ও প্রায় ১৫ থেকে ১৬ মণ পুরাতন রড বিক্রি করে আরও প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব টাকা আত্মসাৎ করে তার অপকর্মের শেষ হয়নি। এছাড়াও বিদ্যালয়ের মাঠে থাকা ১৮টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করে প্রায় ৮ লক্ষ টাকা এবং ১৩টি সিলিং ফ্যান বিক্রি করে আরও প্রায় ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকার স¤পদ বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের বিরুদ্ধে। অপরদিকে, টিউশন ফি ৩ লক্ষ টাকা সহকারী শিক্ষকদের মধ্যে বণ্টন না করে স¤পূর্ণ অর্থ নিজেই আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এখন বিষয়টি প্রকাশ্যে আসায় আমরা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তারা। প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, সাবেক সভাপতি ‘ছ’ মিল থেকে গাছ তার বাড়িতে নিয়ে গেছে। সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








