রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা বন্ধ করে দিলেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন। জানা যায় সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের তফাজ্জল হোসেন কন্যা মহিমা বেগম ও সোনা ভান বেগমকে এক একর ৩৫ শতাংশ জমি তার মৃত্যুর পূর্বে লিখে দেন। এরপর থেকে উক্ত জমি চাষ করে আসছে মহিমা বেগম ও সোনা ভান বেগম। গত সোমবার সকালে তাদের ভাই হাবিজার রহমান তার লোক নিয়ে মহিমা বেগম ও সোনা ভান বেগমের বোরো ধান ক্ষেত নিজের দাবি করে ধান কাটা শুরু করলে মহিমা বেগম ও সোনা ভান বেগম কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত ইনচার্জ ইসলাম হোসেন অভিযোগটি আমলে নিয়ে এস আই মশিউর রহমানকে ফোর্সসহ ঘটনা স্থলে পাঠান। এস আই মশিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি আইনের মাধ্যমে নিরসনের পরামর্শ প্রদান করেন এবং উভয় পক্ষকে ধান কাটা থেকে বিরত থাকার নির্দেশ দেন। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন যোগদান করার পর থেকে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে বিষয়গুলি সমাধানের চেষ্টা করে আসছেন।
অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...








