গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে পাঠ পর্যায়ে পুষ্টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশনের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে গত বৃহস্পতিবার দিনব্যাপী পাঠ পর্যায়ে পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী খোকন রানা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ওয়াস এ্যাডভাইজার মোতাকাব্বির উল হক,বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস উপজেলা কো-অডিনেটর সাখাওয়াত হোসেন, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম। এ সময় কমিটির সদস্যরা পুষ্টি বাড়ির বিভিন্ন প্রজেক্ট, উঠান বৈঠক পরিদর্শন এবং ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে বেলকা ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের উপকরণ বিতরণ করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







