গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দগঞ্জ উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অর্জন শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমিফর অটিজমএন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিস সহকারি প্রকল্প পরিচালক হযরত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী খোকন রানা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান মিঞা, বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলতাব হোসেন, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস উপজেলা কো-অডিনেটর সাখাওয়াত হোসেন, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল ইসলাম, রুহুল আমিন, বেলকা ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।








