রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় মো. হাসিবুল হাসান খান শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
গত ২১ অক্টোবর বুধবার দিবাগত রাতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া,ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত হাসিবুল হাসান খান শান্ত উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের আবুল কাশেম খানের ছেলে। এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে হাসিবুলের আগে বৈবাহিক স¤পর্ক ছিল। পরে তালাকের মাধ্যমে তাদের স¤পর্কের অবসান হলে ওই নারী বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে তালাকের পরও হাসিবুল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। গত ১৫ জুন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল হাসান। একপর্যায়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টা ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করেন ওই নারী।মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গত বুধবার ভোরে ব্যাটালিয়নের গাইবান্ধা ক্যা¤েপর সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাসিবুলকে গ্রেফতার করে।
এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া,ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারের পর হাসিবুলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর দিবাগত...









