রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় টাকার জন্য ফজলুল হক (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আমেনা বেগম, ছেলে আরিফ, পুত্রবধূ নিলুফা ও আরিফের শ্বশুর আবু হানিফকে আটক করেছে। ১২ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হকের মরদেহ করা হয়। এলাকাবাসী বলেন, ফজলুল হকের ছেলে ও পরিবারে সদস্যরা প্রায় টাকার জন্য তাকে মারধর করতো। পরিবারের সদস্যরাই তাকে মেরে ফেলছে। গত ১১ জুলাই সোমবার রাতে ফজলুল হকের ছেলে আরিফ মিয়া, পুত্রবধূ নিলুফা বেগম ও স্ত্রী আমেনা বেগম টাকা চায় ফজলুল হকের কাছে। এই টাকা দিতে অস্বীকার করলে রাতেই তাকে মারধর করে মেরে ফেলে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ছোট ছেলে বাবা ফজলুল হকের মরদেহ পুকুরে দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে তার মরদেহ দেখতে পান। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখার মোকাদ্দেম বলেন, সংবাদ পেয়ে ফজুলুল হকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, নিহতের স্ত্রী আমেনা বেগম, ছেলে আরিফ, পুত্রবধূ নিলুফা ও আরিফ এর শ্বশুর আবু হানিফ।
নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা
নতুন প্রজন্মের প্রযুক্তি দক্ষতায় প্রাণবন্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা মোঃকামাল উদ্দিন, লক্ষ্মীপুর বিজ্ঞান উদ্ভাবন এবং কাদামাটি উৎসব’...





