Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর দুই দস্যু আটক অস্ত্র-গুলিসহ উদ্ধার ৪ অপহৃত জেলে

admin by admin
May 18, 2026
in খুলনা বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একইসঙ্গে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলেকেও উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (১৭ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বন ও জলদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় করিম শরীফ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য আসে যে, পূর্ব সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ডাকাত মোঃ রবিউল শেখ (৩০) ও রাজন শরীফ (২০) কে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৪ জেলেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক রবিউল শেখ ও রাজন শরীফ বাগেরহাট জেলার রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর উপ-প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আটক রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাসহ ডাকাতি, জেলে অপহরণ ও মুক্তিপণের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “সুন্দরবনে বন ও জলদস্যুদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

সুন্দরবনের নদী ও বনাঞ্চল ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় বিভিন্ন বনদস্যু বাহিনীর কারণে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবিকার তাগিদে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করা সাধারণ মানুষ প্রায়ই অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের শিকার হচ্ছেন। কোস্ট গার্ডের চলমান এসব অভিযানকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন উপকূলীয় জনপদের মানুষ।বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে বিস্তৃত অপার সবুজের এক বিস্ময়কর রাজ্য—সুন্দরবন। নদী, খাল, কাদা, জোয়ার-ভাটা, গরান-গেওয়া-সুন্দরী গাছ আর বন্যপ্রাণীর এক অপরূপ সহাবস্থানের নাম এই বন। পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চল হিসেবে পরিচিত সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি বিশ্ববাসীরও এক অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য।

বঙ্গোপসাগরের কোলঘেঁষা এ বনাঞ্চল প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এখানে প্রতিদিন জোয়ার-ভাটার ছন্দে বদলে যায় নদীর রূপ, জেগে ওঠে নতুন চর, আবার বিলীন হয় কাদামাটির পথ। বনের ভেতরে প্রবেশ করলেই মনে হয় যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘরে এসে দাঁড়ানো হয়েছে। চারদিকে নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক, দূরে হরিণের ছুটে চলা কিংবা নদীর কিনারে কুমিরের অলস ভেসে থাকা—সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ।

বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এ বন বিস্তৃত। বনটি অসংখ্য নদী ও খাল দ্বারা বিভক্ত। পশুর, শিবসা, রূপসা, বলেশ্বর, রায়মঙ্গলসহ বহু নদী সুন্দরবনের প্রাণপ্রবাহকে সচল রেখেছে।

সুন্দরবনের নামকরণ নিয়েও রয়েছে নানা মত। অনেকে মনে করেন, সুন্দরী গাছের আধিক্য থেকেই ‘সুন্দরবন’ নামের উৎপত্তি। আবার কেউ কেউ বলেন, এ বনের সৌন্দর্যের কারণেই এর নাম হয়েছে সুন্দরবন। ইতিহাসবিদদের মতে, বহু শতাব্দী ধরে এ বন উপকূলীয় জনপদকে রক্ষা করে আসছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াল আঘাত থেকে।

বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার এই বন। রয়েল বেঙ্গল টাইগারের নিরাপদ আবাসস্থল হিসেবে সুন্দরবনের রয়েছে আন্তর্জাতিক পরিচিতি। এছাড়াও চিত্রা হরিণ, বানর, বন্য শূকর, মেছোবাঘ, কুমির, ডলফিন, অজগরসহ অসংখ্য প্রাণীর বিচরণ এখানে। শীত মৌসুমে বিভিন্ন দেশ থেকে আগত অতিথি পাখিদের কোলাহলে মুখর হয়ে ওঠে বনাঞ্চল।

বনের ভেতরে চলাচল করতে গেলে প্রকৃতির শক্তি ও রহস্য দুটোই অনুভব করা যায়। সরু খাল দিয়ে ট্রলার এগিয়ে গেলে দুই পাশের গাছের ডাল মাথার ওপর ছায়া তৈরি করে। মাঝেমধ্যে কাদার ওপর হরিণের পায়ের ছাপ কিংবা বাঘের পদচিহ্ন দেখে আতঙ্ক আর বিস্ময় একসঙ্গে কাজ করে। বনজীবীদের কাছে প্রতিটি দিনই সংগ্রামের, প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তার।

মৌয়াল, বাওয়ালি ও জেলেদের জীবন সুন্দরবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জীবিকার তাগিদে তারা জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করেন। মধু সংগ্রহ, মাছ ধরা, গোলপাতা কাটা কিংবা কাঠ আহরণ—সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে বাঘের আক্রমণ, দস্যুতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের ভয়। তারপরও জীবিকার জন্য তাদের বনের ওপর নির্ভর করতেই হয়।

সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের আধার নয়, এটি উপকূলীয় মানুষের জীবনরক্ষাকারী প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্পান কিংবা সাম্প্রতিক বিভিন্ন দুর্যোগে সুন্দরবন বুক পেতে না দাঁড়ালে দক্ষিণাঞ্চলের ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো বলে মনে করেন পরিবেশবিদরা।

তবে জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ শিকার এবং শিল্প দূষণের কারণে সুন্দরবন আজ নানা হুমকির মুখে। সুন্দরী গাছের আগাম মৃত্যু, নদীর নাব্যতা কমে যাওয়া এবং প্রাণীদের আবাসস্থল সংকুচিত হওয়ায় পরিবেশবিদদের উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন স্থানীয় জনগণের অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা। বন রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।

পর্যটকদের কাছেও সুন্দরবন এক আকর্ষণীয় গন্তব্য। করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট কিংবা দুবলার চর—প্রতিটি স্থানেই রয়েছে প্রকৃতির ভিন্ন স্বাদ। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নদীর জলে লাল আভা ছড়িয়ে পড়ার দৃশ্য যেন এক অপার্থিব অনুভূতি তৈরি করে।

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া এ বন শুধু একটি বনভূমি নয়; এটি বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি, সংস্কৃতি ও উপকূলীয় মানুষের অস্তিত্বের প্রতীক। সুন্দরবন বেঁচে থাকলে বেঁচে থাকবে উপকূল, বেঁচে থাকবে প্রকৃতি ও প্রাণ।

তাই বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ সুন্দরবন ধ্বংস হলে শুধু একটি বন হারাবে না, হারিয়ে যাবে এক বিশাল প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিপন্ন হবে লাখো মানুষের জীবন ও জীবিকা। ✍️ এস. এম. সাইফুল ইসলাম কবির

Post Views: 197

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ

বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ

by admin
October 7, 2026
0
9

মালিকুজ্জামান কাকা যশোর শহরতলির বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়েছে।...

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ

by admin
October 7, 2026
0
15

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের...

শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ

শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ

by admin
October 6, 2026
0
18

মালিকুজ্জামান কাকা যশোরের ঐতিহ্যবাহী নদ ভৈরব। এই নদজুড়ে আজ শেওলা ও কচুরিপানায় ঠাসা। পানির স্বাভাবিক প্রবাহ নেই। নদের বিভিন্ন অংশে...

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

by admin
October 6, 2026
0
31

জহুরুল ইসলাম জুয়েল বাপস নিউজ: পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংসদে ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র...

২০ বছর পলিথিনের নিচে সবুরা: সরকারি ভাতা বন্ধ, ঘর দেওয়ার ক্ষেত্রেও ‘জটিলতা’ স্বামী নেই, সন্তান-স্বজন নেই; অসুস্থতায় ভিক্ষাও বন্ধ—নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সত্তোরোর্ধ্ব বৃদ্ধা

২০ বছর পলিথিনের নিচে সবুরা: সরকারি ভাতা বন্ধ, ঘর দেওয়ার ক্ষেত্রেও ‘জটিলতা’ স্বামী নেই, সন্তান-স্বজন নেই; অসুস্থতায় ভিক্ষাও বন্ধ—নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সত্তোরোর্ধ্ব বৃদ্ধা

by admin
October 6, 2026
0
12

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :বয়স সত্তর পেরিয়েছে। স্বামী মারা গেছেন প্রায় দুই দশক আগে। সন্তান নেই,...

নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

by admin
October 6, 2026
0
18

  উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার। নড়াইলের কালিয়া...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন October 11, 2026
  • জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ October 11, 2026
  • সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ October 11, 2026
  • অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর October 11, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 11, 2026
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      October 11, 2026
      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      October 11, 2026
      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d