ঘাঁটাঘাঁটি করে এর পেছনে ইতিহাস যা জানতে পারলাম, তা হলো মতুয়া সর্বজন ঐক্য সম্প্রদায়ের মাতা সহজ করে যদি বলি সংগঠনের নির্বাহী সভাপতি উনি।
হাসিনার শাসনামলে এ ভদ্রমহিলা উপজেলা পর্যায়ে কোনো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। বাট ৫ আগস্ট-পরবর্তী মতুয়া এ পুরো সম্প্রদায় বিএনপির সঙ্গে এলায়েন্স করে।
তারা জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠানও করে। হিন্দু প্রতিনিধি সম্মেলন করে ৮ নভেম্বর ২০২৫ সালে, খামারবাড়িতে। সেই অনুষ্ঠানে সারাদেশের হিন্দুরা এবং স্পেশালি গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের লোকেরা এটেন্ড করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান অনলাইনে যুক্ত থেকেছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ ও বাবু গয়েশ্বর রায়সহ শীর্ষ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
তাদের সামনে হিন্দু মতুয়া সম্প্রদায় নেতারা কমিটমেন্ট দেয় তারা বিএনপিকে সকল ধরনের সহযোগিতা করবে। তাদের কমিউনিটির পাশে যেন বিএনপি থাকে, সেই প্রতিশ্রুতি চান তারা। পাশাপাশি বেশ কিছু দাবিদাওয়া জানান। এর মধ্যেই একটা ছিল তাদের সম্প্রদায় থেকে একজনকে এমপি যেন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তাদের বরণ করে নিয়েছিল ওই অনুষ্ঠানে। তারেক রহমান তার দীর্ঘ বক্তৃতায় কথা দিয়েছেন সকল ধরনের সমস্যা নিরসনে তাদের পাশে থাকবে। তাদের অধিকাংশ দাবিদাওয়া তার দলের ভবিষ্যত রাষ্ট্র পরিচালনা পরিকল্পনাতেই আছে বলে আশ্বস্ত করেন।
যেমন, সমাজে সব শ্রেণির মানুষের মধ্যে বৈষম্য দূর করা। সকল ধর্মের মানুষের সমান সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করা ইত্যাদি। তাদের মধ্যে থেকে প্রতিনিধি হিসেবে এমপি বানানোর বিষয়টি পরে দেখা যাবে বলে এড়িয়ে গিয়েছেন।
যাইহোক, মতুয়া সম্প্রদায় বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার পর একটিভলি তাদের পক্ষে কাজ করেছে। নির্বাচনে বিএনপির পক্ষে ভূমিকাও রেখেছেন এই সুবর্ণা ঠাকুর।
যার প্রমাণ ভোটের ফল। অনেক জায়গায় দলীয় লোকেরা তারেক রহমানের সঙ্গে বেঈমানী করলেও হিন্দুরা পুরোপুরি আস্থা রেখেছে তার ওপরে। তাদের ভোট তারেক রহমানের সরকার গঠনের পেছনে অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর ছিল।
তারেক রহমান তার কমিটমেন্ট বজায় রাখতে এবং বিভিন্ন বর্গের মানুষদের সংসদে অংশীদারিত্ব নিশ্চিত করাতে সুবর্ণ ঠাকুরকে এমপি হিসেবে সিলেক্ট করেছেন।
পূর্বে আওয়ামী করতেন উনি এটা সত্য, তার বিরুদ্ধে কোনো মামলা নাই কিংবা কোনো অপকর্ম করারও অভিযোগ নাই।
বিএনপিতে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। বাট তিনি তো এখন আর আওয়ামী হিসেবে পরিচিত হতে পারেন না।
এইযে মেজর (অব.) আখতারুজ্জামান এক সময়ে বিএনপি করতেন, কয়দিন আগে জামায়াতে যোগ দিছেন, এখন কী তার পরিচয় দেওয়া হবে বিএনপির লোক?
Views: 182
Related