রংপুর বিভাগীয় প্রতিনিধি: দাফনের ৯ মাস পর কবর থেকে উঠে আসা নিজেকে বাছিরন বেওয়া (৯২) দাবি করা সেই বৃদ্ধাকে নিতে তার পরিবারের কেউ থানায় যাননি। যারা তাকে মা বলে দাবি করেছিলেন তারাও এখন ভুল বুঝতে পেরে রাখতে চাচ্ছেন না ওই নারীকে। যে কারণে সমাজ সেবা বিভাগের সহযোগিতায় ওই নারীর আশ্রয়স্থল বৃদ্ধাশ্রমে হতে পারে। গত ১১ মে বুধবার মৃত্যুর ৯ মাস পর এক নারী কবর থেকে উঠে এসেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে গাইবান্ধা শহরে আলোচনা শুরু হয়। ওই নারীকে দেখতে শত শত মানুষ জেলা শহরের ডেভিড কো¤পানি পাড়ার মাজেদা বেগমের বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে ওই নারীকে থানার হেফাজতে নেন। জানা যায়, গাইবান্ধা শহরের ডেভিড কো¤পানি পাড়ার আনিসুর রহমানের স্ত্রী বাছিরন বেওয়া প্রায় ৯ মাস আগে মারা যান। আতœীয়স্বজন ও এলাকাবাসী যথারীতি জানাজা শেষে গাইবান্ধা পৌর কবরস্থানে তার দাফন স¤পন্ন করেন। গত বুধবার মারা যাওয়া বাছিরন বেওয়ার সাদৃশ্যে এক নারীকে গাইবান্ধা রেল স্টেশনে ঘোরাফেরা করতে দেখা যায়। তখন বাছিরন বেওয়ার মেয়ে মাজেদা বেগম ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে যান ও তাকে মা দাবি করেন। এ সময় ওই নারীও নিজেকে বাছিরন বেওয়া দাবি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বাছিরন বেওয়া জানান তিনি একজন ভবঘুরে ভিক্ষুক। থানা সুত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই নারীকে রংপুরের পীরগাছা রেল স্টেশনে ঘোরাফেরা করতে দেখা যায়। তার কথার ভিত্তিতে পীরগাছা স্টেশন এলাকার লোকজন ওই নারীকে তার বাড়ি খুলনায় যাওয়ার জন্য গাইবান্ধামুখী একটি ট্রেনে তুলে দেন। তারপর এই ঘটনার জন্ম হয়। মাজেদা বেগম বলেন, আমার মা দেখতে অনেকটা তার মতো ছিলেন। তাই ভুল বুঝাবুঝি হয়েছে। ওই নারী আমার মা না। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, লোকজনের ভিড় ঠেকানো যাচ্ছিলো না। সেজন্য ওই নারীকে আমরা হেফাজতে নিয়েছিলাম। ওই নারীর অভিভাবকদের খুঁজে পাওয়া গেলে তাদের হাতে তাকে তুলে দেওয়া হবে। তবে যদি তার কোনো আতœীয় খুঁজে না পাওয়া যায় তাহলে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। গাইবান্ধা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক ফজলুল হক বলেন, বৃদ্ধাশ্রমগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যেখানে জায়গা পাওয়া যাবে বৃদ্ধাকে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






