স্টাফ রিপোর্টার:
খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মোল্লার উপস্থিতিতে ১০১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১২ বছর পূর্ণগঠিত এ কমিটিতে মোঃ সেলিম হোসেনকে সভাপতি ও এ্যাডভোকেট মোঃ শাহ আলম শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নতুন কমিটির পদপ্রাপ্তরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল অভ্যর্থণা জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ শাহ আলম বলেন,সরকার গঠনসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজপথে সংগঠনকে সক্রিয় রেখে আমাদের দলের নেতা-কর্মীদের পরস্পরের আন্তরিকতা বজায় রাখতে হবে। তিনি বিদায়ী ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার দোসরদেরকে আইনের আওতায় আনারও আহবান জানান। পরিশেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থণাসহ তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







