সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ ফারাহ ফাতেহা তাকমিলার উপস্থিতিতে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২৬ শে মার্চ ২০২৬ উপজেলার সকল স্কুল ও কলেজের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রদর্শনী ও কুচকাওয়াজ যুক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কুচকাওয়াজে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন আধা-সামরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নিয়েছেন।







