আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ “চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবা দিতে গ্রাহকের দ্বারে সোনালী ব্যাংক” এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে সোনালী ব্যাংক পিএলসি বদলগাছী শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। ২৭ জুলাই বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক পিএলসি বদলগাছী শাখার ম্যানেজার এস.এম রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডিএম এনামুল হক, পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা (তোফা) প্রমূখ।
গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।...








