মিরসরাই প্রতিনিধি
স্কুল ব্যাগে করে ফেনসিডিল পাচারের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে
আটক হয়েছে দুই মাদক কারবারি। রোববার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের মিরসরাইয়ের কমরআলী রাস্তার মুখে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের
আটক করা হয়। আটকৃতরা হলো ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া এলাকার
মৃত মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন সাদ্দাম (৩২) ও একই উপজেলার দক্ষিণ
মটুয়া গ্রামের মমতাজুল হকের ছেলে আব্দুল আহাদ রিয়াজ (২৫)।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি বাসে অভিযান চালিয়ে দুই জনকে আটক
করা হয়। এসময় সাদ্দামের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল
জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...








