রংপুর বিভাগীয় প্রতিনিধি: প্রচন্ড রোদ ও তীব্র গরম উপেক্ষা করে স্বর্ণ পাওয়ার আশায় মাটি খুঁড়ছেন সাধারণ মানুষ। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ভাটায় ইট তৈরির জন্য স্তুপ করে রাখা মাটির ঢিবিতে স্বর্ণের খোঁজে চলছে খনন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সের শত শত মানুষ কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করছে। ওই ইট ভাটায় ভাগ্য বদলের আশায় দিন-রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা। জানা যায়, গত এপ্রিল মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় মাটির নিচে পাওয়া যাচ্ছে স্বর্ণ। এমন একটি সংবাদ ভাইরাল হওয়ার পরে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন সেই ভাটায়। স্বর্ণ পাওয়ার আশায় ইট তৈরির জন্য স্তুপ করে রাখা মাটির ঢিবিতে চালাচ্ছেন ইচ্ছেমতো খননকাজ। এলাকাবাসী বলেন, ভাটার মাটির স্তুপে স্বর্ণ পেয়েছেন কয়েকজন। কিন্তু স্বর্ণ পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি, অনেকেই স্বর্ণ পেয়েছেন, আমরাও খুঁড়ে দেখছি। আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তুপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তুপ থেকে স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তপ খনন করে বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে, এমন খবর পায়নি। রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সদস্য উমের আলী বলেন, এখন পর্যন্ত স্বর্ণ কেউ পেয়েছে এ রকম আমি দেখিনি। তবে শুনেছি, মানুষ নাকি স্বর্ণ পেয়েছে। এ জন্য প্রশাসনকে বলা হয়েছিল। প্রশাসন এসে ছিল কিন্তু শত শত লোক জায়গাটা ঘিরে রাখায় তারা কিছুই চেক করতে পারেনি। রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম...








