গোপাল চন্দ্র রায়- ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ডিসেম্বর) দিনব্যাপী বামুনিয়া ঠাকুর পাড়া হরিমন্দির সংলগ্ন মাঠে উদয়ন সাংস্কৃতিক পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট।
উদয়ন সাংস্কৃতিক পরিবারের উপদেষ্টা বাবু শ্রী গৌরাংগ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার অধিকারী দীলিপ, উদয়ন সাংস্কৃতিক পরিবারের আহবায়ক উজ্জ্বল কুমার রায়, সুশান্ত কুমার রায় প্রমূখ। শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
#
Views: 534
Related