যদিও, একজন পুরুষ এই প্রশ্নটি পোস্ট করেছেন ; এর মধ্যে নারীদের জন্য শিক্ষা আছে। একইসাথে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। একটিতে ইসলামিক পরামর্শ, আরেকটিতে সম্পর্কের ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে। কয়েকজন উত্তরদাতা অকারনে সহজ বিষয়টি জটিল বর্ননা করেছেন। আসুন, বিষয়টি সহজ করিঃ
শরীরের কতটুকু ঢেকে রাখতে হবে, সেই ব্যাপারে ইসলামে সুনির্দিস্ট একটি নীতিমালা আছে। শুধু নারীর নয়, পুরুষের দেহও ঢেকে রাখার বিধান আছে। পুরুষ সবসময় নিজের নাভীর উপর থেকে হাটুর নীচ পর্যন্ত ঢেকে রাখবে। এটা একটি বাধ্যতামূলক নীতি।
তবে, স্বামী স্ত্রীর মধ্যে, ঢেকে রাখার কোন বাধ্যতামূলক নীতি নেই। স্বামী-স্ত্রী ইচ্ছামতন নিজেদের শরীর একে অপরের সামনে উন্মুক্ত রাখতে পারে। এই ব্যাপারে কোন বাধা নেই।
স্বামীর সামনে খোলামেলা পোশাক পরা যাবে কিনা, এই প্রশ্নটা কিছুটা এমন – রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাবে কিনা। আসলে, এই ব্যাপারে কোন চিন্তার কিছুই নেই। স্বামী স্ত্রীর মধ্যে কোন বাধা-নিষেধ নেই। দুজনেই একে অন্যের জন্য উন্মুক্ত।
এবার ওই সম্পর্কের ব্যাপারের প্রশ্নটা – খোলামেলা পোশাক পরে স্বামীকে আকর্ষন করা যায় কিনা।
শুধু নারী নয়, পুরুষের মধ্যেও এমন ভুল ধারনা আছে। অনেকেই মনে করে, স্ত্রীর খোলামেলা পোশাক পুরুষকে আকর্ষন করে। আসলে, অন্য কোন নারীকে খোলামেলা পোশাকে দেখলে হয়তো আকর্ষিত হতে পারে। কিন্তু, নিজের স্ত্রীকে খোলামেলা পোশাকে দেখলে, তেমন কোন আকর্ষন হয় না।
বিষয়টা বুঝতে হলে কাতুকুকু (সুড়সুড়ি) জিনিসটা দেখুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নিজেকে কখনো সুড়সুড়ি দেওয়া যায় না। ঠিক তেমনই, নিজের স্ত্রীকে খোলামেলা পোশাকে দেখলে, তেমন কোন আকর্ষন হয় না।
তাহলে, স্ত্রী তার স্বামীকে আকর্ষন করবে কিভাবে?
পুরুষের প্রথম আকর্ষন হলো – মায়া। হ্যাঁ, এই মায়ার কারণেই পুরুষ আটকে থাকে।
মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই – হুমায়ুন আহমেদ
নারীর এক অসাধারণ ক্ষমতা এই মায়া। বাড়ীতে থাকা ; আর হোস্টেল বা মেসে থাকার পার্থক্য জানেন কি? এখানেই মায়ার পার্থক্য দেখা যায়। নারী অবস্থানের কারনেই, একটি ইট পাথরের কাঠামো মায়ার বাড়ীতে পরিণত হয়।
স্ত্রীর নগ্ন দেহ কেমন দেখতে ; সেটা তার স্বামী জানে। স্বামীকে খোলামেলা পোশাকে আকর্ষণ করা যায় না। সত্যই যদি স্বামীকে আকর্ষণ করতে চান, তাকে মায়ার বাধনে বেধে রাখুন। সেভাবে বাধতে পারলে, স্ত্রীর একটু বাকা চাহনিতেই স্বামী আকর্ষিত হয়ে যাবে।
খোলামেলা পোশাক পরতে হবে না। সম্পর্কটা খোলামেলা করুন।








