দিনাজপুর প্রতিনিধি ॥ খাদ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, খাদ্য-শষ্য ভান্ডার দিনাজপুরের মানুষ ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ ও মার্জিত। চাল ও লিচুর জন্য দিনাজপুরের পরিচিতি দেশের সর্বত্র। তার দেশের বাহিরেও বিশ^বাজারে নিয়ে যাওয়ার জন্য নিরাপদ ও মানসম্পন্ন ভাবে উপযোগি বা ব্রান্ডিং করতে হবে। খাদ্য পন্যে কোনভাবেই ক্ষতিকর কেমিক্যাল বা রং ব্যবহার করা যাবে না। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাদ্যের জাগরণ করতে চাই ।
তিনি বলেন- জীবন এটাই, একবার চলে গেলে আর কোনদিন ফিরে আসবে না। তাই নিরাপদ খাদ্য গ্রহনে প্রত্যেকে সচেতন থাকতে হবে। যে খাদ্য আমাদের বাঁচিয়ে রেখেছে সে নিয়ে আমরা ইনসাইটেট না। শারীরিক.মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা অনিরাপদ খাদ্যের কারণে কমে যাচ্ছে। কর্মদক্ষতায় বিশ^ বাজারে জাতি হিসেবেও আমরা পিছিয়ে পড়ছি। সুস্থ-সবলদেহি হতে হলে সুস্থ চিন্তা করতে, আইকিউ লেভেল বাড়াতে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। তা না হলে স্মার্ট বাংরাদেশের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি এবং আমাদের প্রতি জনগনের দায়বদ্ধতা রয়েছে। সম্মিলিত ভাবে আমাদের নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দিনাজপুর জেলা প্রশাসনের সভাকক্ষে নিরাপদ খাদ্য কতৃপক্ষ আয়োজিত জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এসব কথা বলেন। ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতি বার) সকাল ১১.৩০মিনিটে আয়োজিত সভায় জেলাপ্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে ও অতিরুক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ রেজাউল করিম। এসময় জীবন ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুসফিকুর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুল্লাহ আল মাসুম, নিরাপদ খাদ্যের কর্তৃপক্ষের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আশরাফুর আলম, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, বঙ্গবন্ধু পরিষদ ও ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও গণমাধ্যমকর্মী মাসউদ রানা প্রমুখ। সভায় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানসহ বেকারির মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








