স্টাফ রিপোর্টার ॥ ২১ আগষ্ট বুধবার শহরের ৭টি স্কুলের কিশোরী শিক্ষার্থীদের নিয়ে জুবিলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় দিনব্যাপী ঘরে তৈরী পুণঃ ব্যবহার্য স্যানিটারী প্যাড তৈরিকরণ ও কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, দৈহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস, কিশোরকালীন স্বাস্থ্যপুষ্টি, শীর্ষক প্রশিক্ষণ পরবর্তীতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বেসিক ফর গার্লস প্রজেক্টের প্রজেক্ট অফিসার লাকি হালদার। আলোচ্যক হিসেবে আলোচনা করতে গিয়ে প্রধান আলোচ্যক পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল হক বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে অনেকে বাজারের স্যানেটারী প্যাড কিনতে পারে না। তারা কাপড় ব্যবহার করে। যার ফলে ইনফেশকন হয়ে নানা প্রকার রোগে আক্রান্ত হয়। যার কারণে এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরী শিক্ষার্থীরা এই প্যাডগুলো তৈরি করতে পারে এবং সঠিক ব্যবহার বিধি জেনে ব্যবহার করতে পারে সেই অভ্যাস তাদের মাঝে গড়ে তোলা। আরোও আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাররিনা শারমিন, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু, সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা ইয়াসমিন কলি, মহারাজা গিরজানাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগম। প্রধান অতিথি উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, ঋতুকালীন সময়ে মেয়েদের সঠিকভাবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যসম্মতভাবে স্যানিটারী প্যাড ব্যবহার করতে হবে। স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা প্যাড সচেতনতার সাথে ব্যবহার করতে পারলে কিশোরী মেয়েদের বয়:সন্ধিকালীন কোনো প্রকার রোগে আক্রান্ত হবে না।
ক্যাপশনঃ
২১ আগষ্ট বুধবার শহরের ৭টি স্কুলের কিশোরী শিক্ষার্থীদের নিয়ে জুবিলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় দিনব্যাপী ঘরে তৈরী পুণঃ ব্যবহার্য স্যানিটারী প্যাড তৈরিকরণ ও কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, দৈহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস, কিশোরকালীন স্বাস্থ্যপুষ্টি, শীর্ষক প্রশিক্ষণ পরবর্তীতে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।








